ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরত ফারিয়া!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৪৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৪৭:১২ অপরাহ্ন
ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরত ফারিয়া! ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার অভিনেত্রী নুসরত ফারিয়া!
ঢাকা বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরত ফারিয়া গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। অভিনেত্রীর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে।

রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। তিনি তাইল্যান্ড যাত্রার উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

নুসরতের বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি দায়ের মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।

নুসরতকে আটক করে প্রথমে ভাটারা থানায় নিয়ে আসা হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় অভিনেত্রীকে।

২০১৫ সালে অভিনয়ের সফর শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও অতিপরিচিত মুখ তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চাও হয়েছে বিস্তর। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রতীক্ষা’তে দেবের বিপরীতে প্রথমে ভাবা হয়েছিল তাসনিয়া ফারিনকে। কিন্তু গত বছর দুই বাংলার মধ্যে যাতায়াতে অসুবিধা তৈরি হওয়ায় তাসনিয়ার জায়গায় ভাবা হয়েছিল নুসরতকে। কিন্তু তিনিও বাংলাদেশের মানুষ হওয়ায় এই বাংলার কোনও অভিনেত্রীকেই ভাবা হবে বলে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তাসনিয়া ফারিনকেই এই ছবিতে দেখা যাবে বলে শোনা গিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী