ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর: ভারতীয় সহকারী হাইকমিশনার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৬:৪১ অপরাহ্ন
ভারত-বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর: ভারতীয় সহকারী হাইকমিশনার ছবি: সংগৃহীত
ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

বুধবার (৩০ জুলাই) বিকেলে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই সম্পর্ক আরও দৃঢ় হতে পারে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে।’
 
তিনি আরও বলেন, ‘ভৌগোলিক দিক থেকে হিলি একটি গুরুত্বপূর্ণ এলাকা। উভয় দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে যেসব সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারেন।’
 
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান ও ভারতের হিলি এক্সপোর্টস ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডল।
 
বৈঠকে বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ, কোয়ারেন্টাইন অফিস স্থাপন, পণ্য আমদানি-রফতানির সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন।
 
সভায় দুই দেশের আমদানি-রফতানিকারক, সিএন্ডএফ ব্যবসায়ী, কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা এবং থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ