ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইউসুফ (আ.)-এর জীবনের আলোকে আল্লাহর নেয়ামতের পূর্ণতা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৩৮:৫৩ অপরাহ্ন
ইউসুফ (আ.)-এর জীবনের আলোকে আল্লাহর নেয়ামতের পূর্ণতা ছবি: সংগৃহীত
মানব জীবনে প্রকৃত সফলতা তখনই আসে, যখন মানুষ আল্লাহর মনোনীত পথে চলতে পারে। হযরত ইউসুফ (আ.) ছিলেন একজন নবী, যার জীবন ছিল পরীক্ষার মধ্যেও আল্লাহর বিশেষ অনুগ্রহে পূর্ণ।

নিচের আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, কীভাবে তিনি ইউসুফ (আ.)-কে মনোনীত করে নবুওয়াত, জ্ঞান, স্বপ্নের ব্যাখ্যার মত মহৎ গুণে ভূষিত করবেন, এবং পূর্ববর্তী পিতৃপুরুষ ইবরাহীম ও ইসহাক (আ.)-এর মতই অনুগ্রহের পূর্ণতা দান করবেন।
 
আল্লাহ বলেন, وَکَذٰلِکَ یَجۡتَبِیۡکَ رَبُّکَ وَیُعَلِّمُکَ مِنۡ تَاۡوِیۡلِ الۡاَحَادِیۡثِ وَیُتِمُّ نِعۡمَتَہٗ عَلَیۡکَ وَعَلٰۤی اٰلِ یَعۡقُوۡبَ کَمَاۤ اَتَمَّہَا عَلٰۤی اَبَوَیۡکَ مِنۡ قَبۡلُ اِبۡرٰہِیۡمَ وَاِسۡحٰقَ ؕ  اِنَّ رَبَّکَ عَلِیۡمٌ حَکِیۡمٌ
 
অর্থ: আর এভাবেই তোমার প্রতিপালক তোমাকে (নবুওয়াতের জন্য) মনোনীত করবেন, তোমাকে সকল কথার সঠিক মর্মোদ্ধার শিক্ষা দেবেন (স্বপ্নের তাবীর জানাও তার অন্তর্ভুক্ত) এবং তোমার প্রতি ও ইয়াকুবের সন্তানদের প্রতি নিজ অনুগ্রহ পূর্ণ করবেন, যেভাবে ইতঃপূর্বে তিনি পূর্ণ করেছিলেন তোমার পিতৃদ্বয়- ইবরাহীম ও ইসহাকের প্রতি। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। ( সুরা ইউসুফ: ৬)

অর্থাৎ, আল্লাহ তাআলা যেমন এ স্বপ্নের মাধ্যমে তোমাকে সুসংবাদ দিয়েছেন যে, সকলে তোমার অনুগত হয়ে যাবে, তেমনি তিনি নবুওয়াত দানের মাধ্যমে তোমাকে আরও বহু নি‘আমতে পরিপ্লুত করে তুলবেন।

এই আয়াত আমাদের শেখায়—আল্লাহ যাকে মনোনীত করেন, তাকেই তিনি জ্ঞান ও নেয়ামতের মাধ্যমে পরিপূর্ণ করেন। আর সেই মনোনয়ন শুধু বংশের কারণে নয়, বরং সেই বান্দার অন্তরের খালিছ নিয়্যাত, ধৈর্য, তাকওয়া ও আল্লাহর প্রতি নির্ভরতার ফল।
 
রসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (সহিহ মুসলিম: ২৬৯৯) 

আরও এসেছে, তোমরা হিকমত (জ্ঞানের গভীরতা) শিক্ষাও করো, কেননা যে ব্যক্তিকে হিকমত দান করা হয়, সে অবশ্যই বিরাট কল্যাণ লাভ করে। (সুরা বাকারা: ২৬৯)
 
এই হাদিস ও আয়াত ইউসুফ (আ.)-এর জীবনেও প্রতিফলিত হয়। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, মানুষের বোঝার অতীত জটিল বিষয়কে সহজে বিশ্লেষণ করতেন—যা আল্লাহর এক বিশেষ অনুগ্রহ।
 
হজরত ইউসুফ (আ.)-এর জীবনের এই অধ্যায় আমাদেরকে শেখায়, আল্লাহ যাকে চান, তাকেই মনোনীত করেন এবং নিজ নেক বান্দাদের প্রতি অনুগ্রহের ধারা কখনো থেমে থাকে না। আমাদের দায়িত্ব হলো আল্লাহর পথে ধৈর্য ও ন্যায়ের সাথে অটল থাকা। জ্ঞান, তাকওয়া ও আল্লাহর উপর নির্ভরতা আমাদের জন্যও সেই নেয়ামতের দরজা খুলে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী