ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:০৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:০৬:৩৫ অপরাহ্ন
ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়া বিমানের ছবি। ছবি: রয়টার্স।
ক্যালিফর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান! বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্যালিফর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ইতিমধ্যে দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ। তা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক।

মার্কিন নৌসেনার সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ভেঙে পড়া বিমানটি মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫ ওরফে ‘রাফ রেইডার্স’-কে দেওয়া হয়েছিল।

সিএনএন-এর প্রতিবেদন সূ্ত্রে খবর, শেষ মুহূর্তে কোনওমতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। তিনি অক্ষতই রয়েছেন। আপাতত ওই ঘটনায় হতাহতেরও কোনও খবর মেলেনি।

অন্য দিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে কী ভাবে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী