ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হারিয়ে যাওয়ার দুই দশক পরে ফিরে এল বিশ্বের সবচেয়ে ছোট সাপ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:১২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:১২:১৫ অপরাহ্ন
হারিয়ে যাওয়ার দুই দশক পরে ফিরে এল বিশ্বের সবচেয়ে ছোট সাপ ছবি: সংগৃহীত
সব চেয়ে ছোট সাপের নাম কী? গ্রাম বাংলার অনেকেই বলবেন ‘তেলিয়া’ সাপ। আদৌ তা নয়। আঞ্চলিক ভাষায় পরিচিত ‘তেলিয়া’ কোনও সাপ-ই নয়। টিকটিকি প্রজাতির প্রাণী। বিশ্বের সবচেয়ে ছোট সাপের নাম ‘বার্বাডোস থ্রেড’। বিজ্ঞানীদের পরিসংখ্যানে এই সাপ ছিল ‘লুপ্ত’। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপরাষ্ট্রে খুদে এই সাপের দেখা মিলল প্রায় দুই দশক পরে।

প্রশাসন সূত্রে খবর, পরিবেশ মন্ত্রণালয় ও জাতীয় সৌন্দর্যায়ন সংরক্ষণ গোষ্ঠী পরিবেশ সংক্রান্ত একটি সমীক্ষা চালানোর সময় একটি গাছের শেকড়ের সঙ্গে আটকে থাকা পাথরের নীচ থেকে এই সাপ উদ্ধার করেছে। ওই দ্বীপরাষ্ট্রের পরিবেশ মন্ত্রণালয় জানাচ্ছে, এই সাপ ‘অন্ধ’ হয়। বিরল প্রজাতির এই সাপ দেখা গিয়েছিল ১৮৮৯ সালে। বিশ্বের সব চেয়ে ছোট কিন্তু কত ছোট? জানা যাচ্ছে, বার্বাডোস থ্রেড পূর্ণ বয়স্ক হলে তা লম্বায় হয় ৩-৪ সেন্টিমিটার। যা অনায়াসে একটি কয়েনের (মুদ্রার) মধ্যে ধরে যেতে পারে। বিশেষ প্রজাতির এই সাপের রঙ সাধারণত গাঢ় বাদামি ও ধূসর হয়। মাথার দু’পাশে থাকে চোখ, পিঠে থাকে কমলা রঙের ডোরাকাটা দাগ। নাকের কাছে লক্ষ্য করা যায় আঁশ।

বাদামি রঙের সাপটিকে উদ্ধার করার পরে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে। প্রাণীবিদরা দাবি করেছেন, আক্রমণাত্মক ‘ব্রাহ্মণী ব্লাইন্ড’ সাপের প্রজাতির সঙ্গে বেশ মিল রয়েছে বার্বাডোস থ্রেডের। তবে বিপজ্জনক বিষ নেই। বরং ‘দুর্বল’ প্রজাতি। কারণ, সঙ্গমের পরে মাত্র একটি ডিম পাড়ে স্ত্রী বার্বাডোস থ্রেড। উল্লেখ্য, ‘ব্রাহ্মণী ব্লাইন্ড’ বংশ বৃদ্ধির জন্য সঙ্গম ছাড়াই অনেকগুলি ডিম পাড়ে।

কোনর ব্লাডেস ও জাস্টিস স্প্রিঙ্গার নামের দুই গবেষক উদ্ধার করেছিলেন বিশ্বের খুদে সাপটিকে। ‘লুপ্ত’ সাপকে নতুন করে উদ্ধার করে তাঁরা বিস্মিত। বনে সাপটিকে ছেড়ে দেওয়ার আগে স্প্রিঙ্গার জানান,‘‘এই প্রজাতির সাপের পরিবেশ বার্বাডোসের ‘বিশেষ’ বন। তাকে সংরক্ষণ করা দরকার। এই সংরক্ষণ শুধু বার্বাডোস থ্রেডের জন্যই নয়, প্রয়োজন উদ্ভিদ, প্রাণীকূল ও আমাদের ঐতিহ্যের জন্য।’’ প্রসঙ্গত, ক্যারিবিয়ন দ্বীপপুঞ্জের প্রাথমিক বনের মাত্র দুই শতাংশ এখনও পর্যন্ত টিকে আছে। বাকি ৯৮ শতাংশ বিলুপ্ত হয়েছে কৃষিকাজের জন্য, আর এই ধারা চলে আসছে চারশো বছর আগে ঔপনিবেশিক সময়ের সূচনা থেকেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী