ঢাকা , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য রাখার অভিযোগে ১ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত রাণীশংকৈলে মায়ের অভিযোগে ছেলের তিন মাসের কারাদণ্ড রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দু’বার বিষপ্রয়োগের পরেও বেঁচে গেলেন সাজাপ্রাপ্ত! গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: প্রধানমন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু লাঠি হাতে সৌদির ঐতিহ্যবাহী নাচ দেখাল চিনা রোবটের দল! রাণীনগর মহিলা কলেজে নবীন-বরণ অনুষ্ঠিত চারঘাটে গুলি ও ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল উদ্ধার রাজশাহী মহানগরীতে অপহরণ মামলার মূল হোতা গ্রেপ্তার জাতিসংঘে অস্ত্র নয়, যুক্তি-আলোচনা-শিক্ষা-মানতা ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন: প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে ইসি গুরুদাসপুরে র‌্যালি ও আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফেনীতে মুহুরী-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ রাণীশংকৈলে একরাতে দুই অভিযানে ১১৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার-২ লালপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন তিনটি ফ্লাইওভার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক নিয়ামতপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজের সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:৪২:০৭ অপরাহ্ন
নিজের সন্তানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বাবা দা দিয়ে কুপিয়ে নিজের শিশুপুত্রকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই শিশুর নাম মোবারক হোসেন (৭)। বুধবার উপজেলার সোহাগী ইউনিয়নের বি-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বাবা মো. নুরুল ইসলামকে আটক করেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ উবায়দুর রহমান।

নিহতের পারিবার জানায়, নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে রাখতেন। উন্নত চিকিৎসা করিয়ে ১৫ দিন আগে তাকে মুক্তভাবে থাকতে দেয় পরিবার। এর মধ্যে আবারও তার মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বুধবার বিকেলে নুরুল বাড়ির পাশে জঙ্গলে বসেছিলেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলে তার স্ত্রী জাকিয়া বেগম ছেলে মোবারককে ছাতা দিয়ে সেখানে পাঠান। ছাতা নিয়ে শিশুটি নুরুলের কাছে গেলেই তার হাতে থাকা দা দিয়ে মাথা ও গলা বরাবর কোপ দেন নুরুল ইসলাম। এতে মাটিতে লুটিয়ে পড়ে মোবারক। 

জাকিয়া বেগম ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ নুরুলকে আটক করে থানায় নিয়ে যায়।

শিশুটির মা জাকিয়া বেগম বলেন, আমার স্বামীর মানসিক সমস্যা ছিল। চিকিৎসা করিয়ে সুস্থ করেছিলাম। বিকেলে জঙ্গলে বসেছিল সে। বৃষ্টি পড়ছে দেখে ছেলেকে ছাতা দিয়ে পাঠাতেই দা দিয়ে কোপ মেরে হত্যা করে। এমন অমানবিক নিষ্ঠুর বাবার বিচার চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ উবায়দুর রহমান বলেন, স্থানীয়রা নুরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজশাহী মহানগরীতে ৪ মাদক কারবারীকে সামারি ট্রায়ালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড