ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইস্যুগুলো একই ছিল- রাবির আইইওএল পরিচালক

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৬:৫৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৬:৫৩:৫৬ অপরাহ্ন
সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইস্যুগুলো একই ছিল- রাবির আইইওএল পরিচালক সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইস্যুগুলো একই ছিল- রাবির আইইওএল পরিচালক
রাজশাহী বিশ্বিবিদ্যালয়ের (রাবি) ইংলিশ এন্ড আদার ল্যঠঙ্গুয়েজ ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. এ.এফ.এম মাসউদ আখতার বলেছেন, সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশকে ধারাবাহিকতাই বলা যায়। সবগুলোর ইস্যু একই ছিল। সাতচল্লিশকে রিপিট করতে হয়েছে একাত্তর দিয়ে, আবার একাত্তরকে রিপিট করতে হয়েছে চব্বিশ দিয়ে। এর দ্বারা বোঝা যায় যে, সমস্যাগুলো সমাধান হচ্ছে না।

বৃহস্পতিবার বিকালে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহী পিআইডি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রাজশাহী পিআইডির সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ড. মাসউদ বলেন, চুয়ান্ন বছরের বাংলাদেশকে আর শিশু বলার সুযোগ নেই। আমরা যতদূর এগিয়েছি তা প্রত্যাশার চেয়ে অনেক কম। অত্যাচার-নির্যাতন কোনো সময় কমে গেলে আবার তা বিস্তৃত হয়েছে এবং আমরা ইনসাফ ও ন্যায় বিচারের সমাজ পাচ্ছিনা। মানুষ যে সামাজিক স্তরেরই হোক না কেন তার মানবিক মর্যাদা থাকতে হবে। সে একটা স্বাধীন মর্যাদার মধ্যে বসবাস করছে এই বোধটা তার মধ্যে অনুভূত হতে হবে।

তিনি বলেন, চুয়ান্ন বছরে কোনো প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করতে পারলাম না। এটা করা যেত না এমন না, এখানে মেধাবী ও যোগ্য লোক ছিল। তাদেরকে কাজটি করতে দেওয়া হয়নি। যদি ক্ষমতা জনস্বার্থে ব্যবহার করা হয় তাহলে প্রতিষ্ঠান শক্তিশালী হয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়। মানুষের মৌলিক কাজগুলো করতে আমরা সম্মিলিতভাবে ব্যর্থ হয়েছি।

তিনি আরও বলেন, আমাদের ছাত্ররা যেকোনো ভালো সুযোগ পেলে দেশ ছেড়ে চলে যেতে চায়।

এটা নির্দেশ করে যে তাদের মধ্যে দুশ্চিন্তা আছে। এটা চুয়ান্ন বছর ধরে ধারাবাহিকভাবে যারা প্রশাসন পরিচালনা করেছেন তাদের সামগ্রিক ব্যর্থতা। তাদের সাফল্যের খতিয়ান আমরা শুনতে পাই। কিন্তু ব্যর্থতার বিবরণ আসে কম। শুধু সাফল্যের বয়ান দিলেই ব্যর্থতা আড়ালে থাকবে এটা হয় না। বাস্তবে আমাদের সমস্যার মধ্যে ফেলে একজন আরেকজনকে দোষারোপ করে কাজ খুব সামান্যই হবে।
এসময় তিনি দেশপ্রেমের স্বার্থে বিবেককে কাজে লাগিয়ে আমাদের নূন্যতম দায়িত্বগুলো পালনে সচেষ্ট হওয়ার আহবান জানান।

আলোচনা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থাতা কামনা করে দোয়া করা হয়।

রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিআইডি ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ