ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আইনের সঠিক প্রয়োগের অভাবে উন্মুক্ত স্থানে ধুমপান বাড়ছে

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৭:০৯:০৫ অপরাহ্ন
আইনের সঠিক প্রয়োগের অভাবে উন্মুক্ত স্থানে  ধুমপান বাড়ছে আইনের সঠিক প্রয়োগের অভাবে উন্মুক্ত স্থানে ধুমপান বাড়ছে
আইনের সঠিক  প্রয়োগের অভাবে উন্মুক্ত ধূমপানে জড়াচ্ছে শিশু-কিশোর; সিগারেট থেকেই শুরু, লক্ষ্য মাদকের ভয়াল রাজ্য

দেশজুড়ে শিশু ও কিশোরদের মধ্যে ধূমপান আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধূমপানের প্রতি এই আসক্তিই অনেক সময় মাদকাসক্তির প্রথম ধাপ হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও সকল ধূমপায়ী মাদকাসক্ত হন না, তথাপি অধিকাংশ মাদকাসক্তরাই প্রথমে ধূমপানের মাধ্যমেই প্রবেশ করেছেন মাদক জগতে।

বিশেষজ্ঞরা বলছেন, শখ, কৌতূহল ও বন্ধুদের চাপে শিশু-কিশোররা ধূমপানে অভ্যস্ত হয়ে পড়ে। পরবর্তীতে সেই অভ্যাসই গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলসহ অন্যান্য মাদকের দিকে ঠেলে দেয়।

শখ থেকে সর্বনাশের পথে

একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানায়, “প্রথমে বন্ধুদের সাথে মজা করে একদিন সিগারেট খাই। পরে সেটা নেশা হয়ে দাঁড়ায়। এখন না খেলে মন খারাপ লাগে।”

এই কিশোর জানায়, স্কুলের পাশের দোকান থেকে খুব সহজেই তারা সিগারেট সংগ্রহ করে। দোকানদার কখনোই বয়স জানতে চায় না।

আইন আছে, প্রয়োগ নেই

বর্তমান আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কারো কাছে সিগারেট বা অন্য তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা হলো, এই আইন কার্যত প্রয়োগ হয় না বললেই চলে।

রাস্তার পাশের ছোট চায়ের দোকান কিংবা মোড়ের ফাস্টফুড দোকানে অনায়াসে সিগারেট পাচ্ছে অপ্রাপ্তবয়স্করা। স্থানীয় প্রশাসনের তদারকির অভাবে এসব ঘটনা প্রতিনিয়ত ঘটছে।

অভিভাবকদের অসচেতনতা, সামাজিক অবহেলা ও পারিবারিক অস্থিরতা শিশু-কিশোরদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে। পরিবারে স্নেহ ও নিয়ন্ত্রণের ভারসাম্য হারিয়ে গেলে সন্তানরা বিকল্প আশ্রয় খুঁজে নেয়, যা কখনো বন্ধুত্বের নামে অপরাধের দিকেও নিয়ে যায়।

যদিও শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান হবে না। পরিবার, বিদ্যালয় ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

ধূমপানকে ‘সাধারণ ব্যাপার’ বলে উপেক্ষা করলে ভবিষ্যতে ভয়ানক মূল্য দিতে হতে পারে। শিশু-কিশোরদের হাত থেকে সিগারেট সরাতে না পারলে, মাদক তাদের ভবিষ্যৎ গ্রাস করবেই। সময় থাকতে ব্যবস্থা না নিলে প্রজন্ম হারানোর শঙ্কা বাড়বে এমই মন্তব্য বিশিষ্টজনদের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী