ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

বরিশালে পুলিশের কাছ থেকে ছিনিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৯:৩৭ অপরাহ্ন
বরিশালে পুলিশের কাছ থেকে ছিনিয়ে যুবককে কুপিয়ে হত্যা বরিশালে পুলিশের কাছ থেকে ছিনিয়ে যুবককে কুপিয়ে হত্যা
বরিশাল সদর উপজেলার কাশিপুরের বিল্ববাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ ও রোমহর্ষক এক হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটু (৪২)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই সুমন সিকদার (৩৫), বোন মুন্নি বেগম (৩৮) এবং বৃদ্ধা মা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা লিটুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। কুপিয়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং শরীরজুড়ে মারাত্মক জখমের চিহ্ন ছিল। পরে লিটুকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোন মুন্নি, ছোট ভাই সুমন ও বৃদ্ধা মাকেও কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম করা হয়।

নিহতের পরিবার জানায়, ঘটনার শুরু হয় পারিবারিক কলহ থেকে। লিটুর বোন মুন্নি বেগমের স্বামী জাকির হোসেন গাজী গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এই নিয়ে মুন্নি ও তার পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়ে মুন্নি ও তার ভাইয়েরা পুলিশের সহায়তায় বাড়ি ফিরলে জাকির ও তার লোকজন বাড়িতে হামলা চালায়।

প্রথমে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে হামলাকারীরা আবার ফিরে এসে বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এরপর লিটন সিকদারকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করে। লাশ নেওয়ার সময়ও হামলাকারীরা পুলিশের গাড়ি থামিয়ে তাকে ছিনিয়ে নেয় এবং শেষবারের মতো নির্মমভাবে কুপিয়ে ফেলে যায়।

মুন্নি বেগম জানান, জাকিরের দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারে কলহ শুরু হয়। সালিশি বৈঠকেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এতে একপক্ষ ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে হামলার পরিকল্পনা করে।

স্থানীয়রা জানান, নিহত লিটু এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও নারী সংক্রান্ত একাধিক অভিযোগ ছিল। এমনকি কয়েকদিন আগে নিজের ভগ্নিপতিকে গোপনাঙ্গে বিদ্যুৎ শক দেন বলেও অভিযোগ ওঠে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে হামলা হলেও তারা কোনো প্রতিরোধ গড়েনি। এমনকি উত্তেজনার সময় এলাকা ছেড়ে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঘটনাস্থলে ফিরে আসতে পুলিশের দুই ঘণ্টা সময় লেগে যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনার (এডিসি-উত্তর) মো. রিয়াদ হোসেন জানান, ঘটনার পর অভিযান চালিয়ে ৫ আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রস্তুত হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরদারিতে রেখেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার