ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

চাচিকে নিয়ে পালিয়ে বিয়ে করলো ভাতিজা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৩৫:৩২ অপরাহ্ন
চাচিকে নিয়ে পালিয়ে বিয়ে করলো ভাতিজা চাচিকে নিয়ে পালিয়ে বিয়ে করলো ভাতিজা
হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া এলাকায় আপন চাচিকে নিয়ে ভাতিজা পালিয়ে গিয়ে বিয়ে করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজ শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে যায় ভাতিজা আরিফুল ইসলাম। জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজার, কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার প্রবাসে থাকা রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) একই এলাকার হারুনুর রশীদের ছেলে আরিফুল ইসলামের (২৭) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন।

রবিউল দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করায় তাদের প্রেমে তেমন কোন বাধা আসেনি। যা একসময় পালিয়ে বিয়ের মতো পরিস্থিতি তৈরি করে।

মোহাম্মদ আজিজ অভিযোগ করে বলেন, “তাদের অবৈধ সম্পর্ক আমরা আগেও টের পেয়েছি। একবার স্থানীয়রা দুজনকে আপত্তিকর অবস্থায় ধরেও ফেলে। তখন সামাজিকভাবে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কিন্তু তার পরেও সম্পর্ক চলমান থাকে। সর্বশেষ ওইদিন ভোর ৪টার দিকে বাচ্চাসহ পালিয়ে গেছে তারা।”

স্থানীয়রা জানান, কয়েক বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও পারিবারিক ভাঙনের এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে।

তবে গতকাল রাতে ওই চাচি ভাতিজা প্রেমিক জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে ভিডিও বার্তা দিয়ে তাদের বিয়ের খবর নিশ্চিত করে বলেন, তারা আপন চাচা ভাতিজা নয়, তারা এলাকার দূর সম্পর্কের আত্বীয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক