ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫ আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৫:৫৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৫:৫৭:০৫ অপরাহ্ন
৫ আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব ৫ আগস্ট বিকালে জুলাই ঘোষণাপত্র: প্রেস সচিব
আগামী ৫ আগস্ট বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

আজ শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ বিকাল ৫টায় গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে, এদিন সকালে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছিলেন বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র ৫ আগস্টের আগেই প্রকাশিত হতে পারে। ঘোষণাপত্রের দিনক্ষণ সম্পর্কেও আভাস দিয়ে মাহফুজ আলম বলেন, ৫ আগস্টের মধ্যে আপনারা এটি দেখতে পাবেন। আজই হয়তো তার তারিখ ঘোষণা হতে পারে, কিংবা এর আগেও এটি প্রকাশিত হতে পারে। তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা গণঅভ্যুত্থান করেছেন, তাদের ভূমিকার একটি দালিলিক প্রমাণ থাকবে। আমরা কোন কোন আকাঙ্ক্ষা ও ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে উপনীত হয়েছিলাম, কেন জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল এবং আমরা কোন পথে যাত্রা করতে চেয়েছিলাম এসব বিষয় এতে উঠে আসবে। এর আগে শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পোস্টের মাধ্যমে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই ঘোষণাপত্র আসছে বলে নিশ্চিত করেন। 

ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা লিখেছেন, ‘জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ। অন্যদিকে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র আসছে। উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গত বছরের ৮ আগস্ট দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যার মূল ম্যান্ডেট- রাষ্ট্রের বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা। এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল হিসেবে বিবেচিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। 

প্রাথমিকভাবে সরকার ঘোষণাপত্র তৈরির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। তবে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেই এ উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। সংস্কার কমিশনের প্রস্তাব, রাজনৈতিক দলগুলোর মতামত এবং ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গঠিত হয় ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া। 

চলতি জুলাই মাসের শুরুতেই ঘোষণাপত্রের প্রাথমিক খসড়া তৈরি করে তা জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে পাঠানো হয় মতামতের জন্য। এরপর চূড়ান্ত খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে তাদের চূড়ান্ত মতামত সংগ্রহের উদ্দেশে। এবার উপদেষ্টা মাহফুজ আলম জানালেন ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী