ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ছাত্রদলের সমাবেশ: প্রস্তত মঞ্চ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১২:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১২:৪৮:০২ অপরাহ্ন
ছাত্রদলের সমাবেশ: প্রস্তত মঞ্চ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা ছাত্রদলের সমাবেশ: প্রস্তত মঞ্চ, জড়ো হচ্ছে নেতাকর্মীরা
রাজধানীর শাহবাগে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে এরইমধ্যে যোগ দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

রোববার (৩ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করে ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিট।

সমাবেশের জন্য শাহবাগ মোড়ে মঞ্চ নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরও বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জুলাই অভ্যুত্থানের পর এটাই ছাত্রদলের প্রথম বড় কোনো গণজমায়েত। তবে এবারের সমাবেশে দেখা যাবে না চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। সমাবেশ উপলক্ষে ইতোমধ্যেই নেতা-কর্মীদের উদ্দেশে ছয় দফা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। কেন্দ্রীয় নেতৃত্ব সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনার নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, এ সমাবেশকে কেন্দ্র করে যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য সংগঠনটি আগাম দুঃখ প্রকাশ করেছে।সমাবেশের কারণে রাজধানীতে ধীরগতিতে চলছে যানবাহন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী