ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

১১ বছরের ছাত্রকে ক্লাসে আটকে ‘আদর’ ২৭ বছরের শিক্ষিকার!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:০৫:১৫ অপরাহ্ন
১১ বছরের ছাত্রকে ক্লাসে আটকে ‘আদর’ ২৭ বছরের শিক্ষিকার! ১১ বছরের ছাত্রকে ক্লাসে আটকে ‘আদর’ ২৭ বছরের শিক্ষিকার!
১১ বছর বয়সি ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ২৭ বছরের এক শিক্ষিকাকে ৯ বছরের কারাদণ্ড দিল রাশিয়ার আদালত। বিবাহিত ওই শিক্ষিকার নাম আনা প্লাকসিউক। তিনি নাবালক ছাত্রকে নিজের শরীর স্পর্শ করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দায়ে তাঁকে শাস্তি দিল আদালত।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার লেনিনগ্রাদের আদালত জানিয়েছে, ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ করেছেন অভিভাবকেরা। ‘নির্যাতিত’-এর পরিবারের অভিযোগ, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ছাত্রটিকে তিনি শ্রেণিকক্ষে থাকতে বলেন। পরে ছেলেটিকে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ হতে বাধ্য করেন। জোর করে চুমু খান এবং শারীরিক ভাবে ঘনিষ্ঠ হন। আদালতের পর্যবেক্ষণ, ‘‘ক্লাসঘরে ওই শিক্ষিকা নিজের যৌনাঙ্গে হাত দিতে বলেছিলেন ছাত্রকে। স্কুল থেকে বাড়ি চলে যাওয়ার পরে বালককে নগ্ন ছবিও পাঠান। তার বিনিময়ে তাকেও একই কাজ করার জন্য জোর করেছিলেন।’’

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, ‘নির্যাতিত’ ছাত্রের মা ছেলের ফোনের হোয়াট্‌সঅ্যাপে শিক্ষিকার নগ্ন ছবি এবং অশ্লীল কথোপকথন দেখে কার্যত চমকে যান। তিনি সোজা চলে যান সেন্ট পিটার্সবার্গের উত্তর উপকণ্ঠে টোকসোভো শহরে ছেলের স্কুলে। অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। মহিলার অভিযোগ, তাঁর নাবালক পুত্রকে অশ্লীল কাজে লিপ্ত করতে প্ররোচিত করেছেন শিক্ষিকা।

আদালত জানিয়েছে, এই অভিযোগটি ২০২৩ সালের। ছাত্রের মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষিকাকে ডেকে পাঠান অধ্যক্ষ। তখন ওই শিক্ষিকা পাল্টা অভিযোগ করেন যে, ছাত্রটি মানসিক ভাবে অসুস্থ। চার মাস ধরে তাঁকে নানা ভাবে হেনস্থা করছে সে। ঘটনাক্রমে পুলিশে অভিযোগ দায়ের হয়।

এই নিয়ে শোরগোল পড়ে যায় অন্য অভিভাবকদের মধ্যে। সকলেই শিক্ষিকার শাস্তি দাবি করেন। অন্য দিকে, পুলিশের কাছে ২৭ বছরের শিক্ষিকার সহকর্মীরা জানান, তাঁরা আনাকে এক জন ভাল শিক্ষিকা বলেই জানতেন। তাঁর চরিত্রের এই দিকটি সম্পর্কে কেউ অবহিত ছিলেন না।

শেষমেশ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হন শিক্ষিকা। সম্প্রতি আদালত জানিয়েছে, ১৪ বছরের নীচে এক জনের সঙ্গে শিক্ষিকার ঘনিষ্ঠতা যৌন নির্যাতনের শামিল। তাই তাঁকে ৯ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে। কারামুক্তির পর এক বছর শিক্ষকতা করতে পারবেন না আনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী