ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিভেদ-প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় দেশের জনগণ: তারেক রহমান

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩১:৫৭ অপরাহ্ন
বিভেদ-প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় দেশের জনগণ: তারেক রহমান বিভেদ-প্রতিহিংসা নয়, দায়িত্বশীল রাজনীতি চায় দেশের জনগণ: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি নয়—রাজনৈতিক দলগুলোর কাছ থেকে গুণগত ও দায়িত্বশীল রাজনীতি প্রত্যাশা করে দেশের জনগণ। সেজন্যেই জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।

রোববার (৩ আগস্ট) বিকেলে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছেন। এমনকি পলাতক স্বৈরাচার নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়ে তাদের দমন করতে পারেনি। ফ্যাসিবাদ যেন আবার ফিরতে না পারে, সেজন্য ছাত্রসমাজকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, দেশকে একটি তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার পরিবর্তে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করা হয়েছিল। এমনকি ক্যাম্পাসগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে রূপান্তর করা হয়েছিল।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার-মুক্ত বাংলাদেশে প্রচলিত ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন হওয়া প্রয়োজন। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ছাত্রসংগঠনগুলোর সচেতন থাকতে হবে এবং নিজেদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতে হবে।

ছাত্র সমাবেশে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সারাবিশ্বে অনলাইনে কেনাকাটা হয়। অনলাইনে পণ্যের চাহিদার এই সুযোগকে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশি পন্য সরবরাহ করতে চায় ই-কমার্স প্লাটফর্মে। তিনি দেশে বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি করতে চান বলেও জানান।

তিনি আরও বলেন, ৪ কোটি নতুন ভোটার যুক্ত হলেও ফ্যাসিবাদী চক্র তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি বিরাট সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়াও বক্তব্যের শেষে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দিতে ছাত্রসমাজকে আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী