ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি

‘আদালতের ভিতরে কেউ আমার নিতম্বে হাত দিতে থাকে, ভয়ে পাথর হয়ে যাই’, কী হয়েছিল নিমরিতের?

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৯:২৩:১৪ অপরাহ্ন
‘আদালতের ভিতরে কেউ আমার নিতম্বে হাত দিতে থাকে, ভয়ে পাথর হয়ে যাই’, কী হয়েছিল নিমরিতের? ‘আদালতের ভিতরে কেউ আমার নিতম্বে হাত দিতে থাকে, ভয়ে পাথর হয়ে যাই’, কী হয়েছিল নিমরিতের?
আইনের ছাত্রী ছিলেন ছোট পর্দার অভিনেত্রী নিমরত কৌর আলুওয়ালিয়া। ‘বিগবস্‌’-এর মঞ্চেও আইন নিয়ে পড়াশোনা করার কথা বলেছিলেন তিনি। ছাত্রাবস্থায় এক আইনজীবীর হাতেই হেনস্থার শিকার হয়েছিলেন নিমরিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন তিনি।

তখন নিমরিতের বয়স মাত্র ১৯। সেই সময়ে দিল্লির আদালতে ইন্টার্নশিপ করছিলেন তিনি। এক উচ্চপদস্থ আইনজীবীর কাছে হেনস্থার শিকার হন তিনি। নিমরিত একা নন। এই আইনজীবীর হাতে বহু উঠতি আইনজীবীই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, জানিয়েছেন নিমরিত।

আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন নিমরিত। আদালতকক্ষে ভিড়। হঠাৎই অভিনেত্রী দেখেন, তাঁর নিতম্বে কেউ স্পর্শ করছেন। নিমরিত সাক্ষাৎকারে বলেছেন, “প্রথমে মনে হল, কেউ আমার নিতম্বে হাত দিচ্ছে। তার পরে মনে হল, আমি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছি। ভিড়ে ঠাসা আদালতে ভুল করে স্পর্শ হয়ে যেতেই পারে। কিন্তু তার পরে পিছনে ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই।”

সরে দাঁড়ানোর পরেও নিস্তার পাননি নিমরিত। অভিনেত্রী বলেন, “তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পিছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।”

এর পরে নাকি নিমরিতের শার্টের ভিতরেও স্পর্শ করার চেষ্টা করেছিল সেই আইনজীবী। ঘটনা দেখে এগিয়ে এসেছিলেন এক মহিলা আইনজীবী। সঙ্গে সঙ্গে সবটা খুলে বলেন নিমরিত। কিন্তু আদালতের মধ্যেও যে এমন হতে পারে তা ভেবে আজও ভয় পান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার