ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ার বনানীর প্রধান কার্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।সংস্থার পক্ষ থেকে দেশজুড়ে সদস্যের মধ্যে গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ৫ আগস্ট, গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আজ আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি সদস্যের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং তাদের বাড়ির আঙিনায় সবুজায়নের মাধ্যমে পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।'

তিনি আরও জানান, মাসব্যাপী এই কর্মসূচিতে সারা দেশের গাক-এর লক্ষাধিক সদস্যদের মধ্যে সকল শাখার মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছের মোট চারটি করে চারা সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের তাপমাত্রা কমাতেও সহায়তা করে।

এই কর্মসূচি গাক-এর সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই চারাগুলো সযত্নে পরিচর্যা করে বড় করে তুলবেন, যা আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।' এছাড়াও অনুষ্ঠানে যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার বক্তব্য প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ বিতরণ করছি না, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সরাসরি সম্পৃক্ত করছি। একটি গাছ যেমন আমাদের পুষ্টির চাহিদা মেটায়, তেমনই এটি কার্বন শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতীকী হিসেবে ২ শতাধিক সদস্যের হাতে বিভিন্ন জাতের ৪টি করে গাছের চারা তুলে দেওয়া হয়। গাক আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সবুজ বনায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী