ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সহজ কৌশল শিখে নিলেই ঘুরিয়ে দেওয়া যাবে বয়সের কাঁটা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১১:৪৯ অপরাহ্ন
সহজ কৌশল শিখে নিলেই ঘুরিয়ে দেওয়া যাবে বয়সের কাঁটা ফাইল ফটো
বয়স একটা সংখ্যা মাত্র। শরীর সঙ্গ দিলে আর মনের জোর থাকলে, বয়সকালেও পাহাড় চড়া যায়, নিজের শর্তে জীবন কাটানো যায়, এমনকি নায়িকাদের মতো তারুণ্যও ধরে রাখা যায়। তবে সে জন্য বয়স থাকতে থাকতে শরীর-মনের যত্ন প্রয়োজন। আর দরকার ত্বকের পরিচর্যা।

কৌশল সহজ। শুধু মিনিট ১০-১৫ সময় বার করে ধাপে ধাপে যত্নটুকু নিতে হবে। আলস্য করে এড়িয়ে গেলে চলবে না।

পরিচ্ছন্নতা: শুরুটা হোক মুখ পরিষ্কার দিয়ে। শুধু সৌন্দর্য বজায় রাখা নয়, সুস্থ থাকার জন্য পরিচ্ছন্নতা জরুরি। দিনভর ধুলো-ময়লা এসে লাগে মুখে। রোদের তাপে, দূষণ সমস্যা বাড়িয়ে দেয়। তাই শুধু জলের ঝাপটা নয়, বরং ত্বকের উপযোগী কোনও মৃদু ফেসওয়াশ বেছে নিন। এই ধাপ হল ক্লিনজি।

টোনার: পরের ধাপ হল টোনিং। ত্বক টানটান করতে টোনার জরুরি। ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেও ধুলো-ময়লা বা ব্যবহৃত প্রসাধনীর অংশবিশেষ মুখেই রয়ে যায়। টোনার সেই ময়লা দূর করে। ত্বকে অম্ল-ক্ষারের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ব্রণ হলে যে টোনার ব্যবহার করা যায়, শুষ্ক ত্বকে কিন্তু সেই উপাদান জরুরি নয়। তাই ত্বক এবং প্রয়োজন বুঝে সঠিক উপকরণ বাছাই করা দরকার।

সিরাম: রেটিনল, ভিটামিন সি, গ্লাইকোলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড— এমন হরেক উপাদানের সিরাম রয়েছে বাজারে। ধুলো, দূষণে ত্বকের যে ক্ষতি হয়, সেগুলি পূরণ করতে সাহায্য করে সিরাম। তবে যে কোনও ত্বকেই ইচ্ছামতো সিরাম বেছে নিলে হয়। এক একটির কাজ এক এক রকম। ৩৫-৩৬ এর পর থেকেই সাধারণত ত্বকে কোলাজেন কমতে থাকে। বলিরেখা দেখা দেয়। এমন ত্বকের জন্য রেটিনল, ভিটামিন সি যুক্ত সিরাম ভাল। আবার ব্রণের জন্য ভাল স্যালিসাইলিক অ্যাসিড।

ময়েশ্চারাইজার: সিরাম মাখার পর কিছু ক্ষণ অপেক্ষা করতে হবে। তার পর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার মাখা জরুরি। রাতের রূপচর্চায় যোগ করতে হবে ‘নাইট ক্রিম’। সাধারণত, নাইট ক্রিম এমন ফর্মুলায় তৈরি হয় যা রাতভর ত্বকের সমস্যার মোকাবিলা করে ত্বককে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে।

আই ক্রিম: চোখের চারপাশের চামড়া নরম এবং স্পর্শকাতর। বয়সের ছাপ এই অংশেই সবচেয়ে আগে দেখা যায়। চোখের চারপাশ কালো হয়ে যায় কারও কারও। কারও আবার বলিরেখা পড়ে। আইক্রিম এমন অংশের যত্ন নেয়।

একই সঙ্গে জরুরি সানস্ক্রিন। বিশেষত দিনের বেলা বেরোতে হলে সানস্ক্রিন মাখা অত্যন্ত জরুরি। ক্রিম বা পাউডার না মাখলেও হবে, ত্বকের রোগের চিকিৎসকেরা বলছেন, বাইরে বেরোন বা না বেরোন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে হলে সানস্ক্রিন মাখতেই হবে।

এতগুলি ধাপের কোনওটিই সময়সাপেক্ষ নয়। বরং দিনের শেষে নিজের জন্য মিনিট ১৫-২০ সময় দিলেই দীর্ঘ দিন পর্যন্ত ত্বকের তারুণ্য বজায় থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী