ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কবরে ভালো ও মন্দ আমল মানুষের সামনে উপস্থিত হবে যেভাবে

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৪১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৪১:০৯ অপরাহ্ন
কবরে ভালো ও মন্দ আমল মানুষের সামনে উপস্থিত হবে যেভাবে ছবি: সংগৃহীত
মানুষের ভালো কাজ তাকে পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্তি দেয় এবং মন্দ কাজ আল্লাহর শাস্তির মুখোমুখি করে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আমিই তো মৃতকে জীবিত করি, আর লিখে রাখি যা তারা অগ্রে (পরকালের জন্য) প্রেরণ করে এবং যা পেছনে (দুনিয়ায়) রেখে যায়। আর প্রতিটি বস্তুকেই আমি সুস্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি।’ (সুরা ইয়াসিন, আয়াত : ১২)

হজরত উসমান (রা.) কোন কবরের পাশে দাড়িয়ে এতো কাঁদতেন যে, তার দাঁড়ি ভিজে যেতো। তাকে প্রশ্ন করা হলো, জান্নাত জাহান্নামের আলোচনা করা হলে তো আপনি এতো কাঁদেন না, অথচ এই কবর দেখে এতো বেশি কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

আখিরাতের ঘাঁটিসমূহের (প্রাসাদ) মধ্যে কবর হলো প্রথম ঘাঁটি। এখান থেকে কেউ মুক্তি পেয়ে গেলে তবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলোতে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে। আর সে এখান হতে মুক্তি না পেলে তবে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো আরো বেশি কঠিন হবে।

তিনি (উসমান) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমি কবরের দৃশ্যের চাইতে অধিক ভয়ংকর দৃশ্য আর কখনো দেখিনি। (ইবনে মাজাহ, হাদিস : ৪২৬৭)

আরেক হাদিসে হজরত বারা ইবনে আজীব থেকে বর্ণিত হয়েছে, ঈমানদারদের জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত তাদের কবর প্রশস্ত করে দেওয়া হবে। 

কবরে ঈমানদারের কাছে একজন সৌম্যকন্তি সুন্দর পোশাক পরিহিত যুবক আসবে। বলবে, সাধুবাদ গ্রহণ করো। উৎফুল্ল হও। আজ সেই শুভ দিন, যেদিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাকে। কবরবাসী বলবে, তুমি তো দেখছি খুবই সুদর্শন। নিশ্চয় তোমার আগমন ঘটেছে কল্যাণ সহকারে।সে বলবে, আমি তোমার সৎকর্ম। 

আর অবিশ্বাসীদের কবর হবে অতিসংকীর্ণ। মাটি তাকে এমনভাবে চাপ দেবে যে, ওই চাপের ফলে তার এক পাঁজরের অস্থিগুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। তার কাছে আসবে এক কুৎসিৎ, দুর্গন্ধময় ও বিশ্রি পোশাক পরা ব্যক্তি। বলবে, তোমাকে এমন খবর দিবো যা তোমার মনঃপুত নয়। এই দিন সম্পর্কেই তোমাকে যথাসময়ে সতর্ক করা হয়েছিল। কবরবাসী বলবে, তুমি কে? তুমি তো দেখছি অশুভবার্তাবাহী ও অতি কুশ্রী। সে বলবে, আমি তোমারই অশুভকর্ম। (মুসনাদে আহমাদ)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী