ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্ত্রী’র সামনেই জামাইকে গুলি করে হত্যা করলো শ্বশুর

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১১:৪৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১১:৪৪:৫০ অপরাহ্ন
স্ত্রী’র সামনেই জামাইকে গুলি করে হত্যা করলো শ্বশুর স্ত্রী’র সামনেই জামাইকে গুলি করে হত্যা করলো শ্বশুর
বিহারের দরভাঙ্গার রাহুল কুমার (২৫) নামের এক যুবক সরকারি হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি দরভাঙ্গা মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের বিএসসি (নার্সিং) বিভাগের ছাত্র ছিলেন।

অভিযোগ অনুযায়ী, তাঁকে কাছ থেকে গুলি করেন তাঁর শ্বশুর প্রেমশঙ্কর ঝা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাহুলের সদ্য বিবাহিতা স্ত্রী তন্নু প্রিয়ার সামনেই। তন্নু নিজেও প্রথম বর্ষের নার্সিং শিক্ষার্থী।

জানা গেছে, তাঁদের আন্তঃজাত বিবাহের কারণে তন্নুর পরিবার বরাবরই এই বিয়ে নিয়ে ক্ষুব্ধ ছিল।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার পরে রাহুলের সহপাঠীরা প্রেমশঙ্কর ঝাকে বেধড়ক মারধর করে। এর ফলে তাঁকেও ওই হাসপাতালে ভর্তি করতে হয়। ঘটনার খবর পুলিশকে জানান মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

পরে পুলিশ জানিয়েছে, ঝার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরে পাটনার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

হুল ও তন্নু চলতি বছরেই মাস চারেক আগে প্রেম করে বিয়ে করেন। এরপর তাঁরা একই হোস্টেল ভবনের ভিন্ন তলায় থাকতেন।

হত্যার বিবরণ দিতে গিয়ে তন্নু বলেন, 'গত সন্ধ্যায় আমি দেখলাম একজন হুডি পরা ব্যক্তি রাহুলের দিকে এগিয়ে আসছে। তারপর আমি চিনতে পারি, সে আমার বাবা। তাঁর হাতে বন্দুক ছিল। সে আমার স্বামীকে আমার চোখের সামনেই বুকে গুলি করে। আমার স্বামী আমার কোলের মধ্যে পড়ে যায়।' বলতে বলতে তরুণী কান্নায় ভেঙে পড়েন। তন্নু আরও বলেন, এই হত্যাকাণ্ডে শুধু তাঁর বাবা নয়, তার পুরো পরিবারই জড়িত। 'আমরা আগেই কোর্টে গিয়ে বলেছিলাম, আমার বাবা ও ভাইয়েরা আমাকে অথবা আমার স্বামীকে ক্ষতি করতে পারে বলেও জানান তরুণী। 

এহেন গুলির ঘটনার পর হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাহুলের সহপাঠী ও হোস্টেলের অন্যান্য ছাত্ররা ঝাকে ঘটনাস্থলেই পিটিয়ে আহত করে। মুহূর্তের মধ্যে হাসপাতাল জুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। স্থানীয় পুলিশকে ছাত্রদের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়। পুলিশ ছাত্রদের হাসপাতাল এলাকা থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়।  দরভাঙ্গার জেলা শাসক কৌশল কুমার এবং সিনিয়র পুলিশ সুপার জগন্নাথ রেড্ডি দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷   

ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসএসপি জগন্নাথ রেড্ডি বলেন, 'প্রথমে আমরা জানতে পারি যে এক বিএসসি (নার্সিং) ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পরে জানা যায়, তাঁর প্রেম করে বিয়ে হয়েছিল তাঁরই এক সহপাঠীর সঙ্গে। এরপর তাঁর শ্বশুর এসে তাঁকে গুলি করেন। ঘটনার পর ছাত্ররা ঝাকে চিকিৎসা করতে দিচ্ছিল না, তাই ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। এখন তাঁকে পাটনা মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। আমরা মামলা ইতিমধ্যেই দায়ের করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

এই নির্মম ঘটনার পর রাজ্যজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমনকি যুবকের পরিবারের সদস্য ও সহপাঠীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী