ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অজান্তে মনের মধ্যে বাসা বাঁধতে পারে অবসাদ! ৫টি অজানা লক্ষণে সতর্ক হওয়া উচিত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৯:৪৩ অপরাহ্ন
অজান্তে মনের মধ্যে বাসা বাঁধতে পারে অবসাদ! ৫টি অজানা লক্ষণে সতর্ক হওয়া উচিত ফাইল ফটো
অবসাদে আক্রান্ত হলে, অনেক সময়েই ব্যক্তি তা বুঝতে পারেন না। কেউ কেউ আবার বিশ্বাস করেন, তাঁর মন কখনও অবসাদে আক্রান্ত হতে পারে না। কিন্তু সত্যিটা এই যে, মানুষ যে কোনও সময়ে আবসাদে আক্রান্ত হতে পারেন। কিন্তু সঠিক সময়ে যদি চিকিৎসা করানো না হয়, তা হলে অবসাদ ব্যক্তির একাধিক ক্ষতি করতে পারে। কয়েকটি সহজ লক্ষণ থেকে অবসাদের আগাম ইঙ্গিত পাওয়া যেতে পারে।

১) ব্যথা: অবসাদের সঙ্গে শারীরিক ব্যথা বা বেদনার যোগসূত্র রয়েছে। ২০২৪ সালে ‘পেন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে তখন তিনি আরও গভীর ভাবে ব্যথা অনুভব করতে পারেন। ওই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ৫৬ শতাংশ আবসাদে আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, তাঁরা তীব্র ব্যথা-বেদনা অনুভব করেছেন। কিন্তু যাঁদের অবসাদ ছিল না, তাঁদের মধ্যে মাত্র ১৭ শতাংশ তীব্র ব্যথা অনুভব করেন।

২) ওজন বৃদ্ধি: দেহের ওজনের সঙ্গে কোনও কোনও ক্ষেত্রে অবসাদের যোগসূত্র থাকতে পারে। ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে তাঁর শারীরিক ওজন বৃদ্ধি পেতে পারে। আবার একই ভাবে ওজন বৃদ্ধি পেলেও কেউ কেউ অবসাদে আক্রান্ত হতে পারেন। তাই দেহের ওজনকে সব সময়ে নিয়ন্ত্রণে রাখা উচিত।

৩) ক্রোধ: মনের মধ্যে নেতিবাচক চিন্তা, উৎকণ্ঠা বাড়লে অনেক সময়ে তার বহিঃপ্রকাশ রাগের মাধ্যমে হতে পারে। তাই কেউ যদি হঠাৎ করে ঘন ঘন রেগে যান, তা হলে সতর্ক হওয়া উচিত। মন ভাল আছে কি না, নিজেকে প্রশ্ন করা উচিত। আবার অনেক সময়ে ঘন ঘন মুড সুইং হলেও বুঝতে হবে, ব্যক্তি অবসাদে আক্রান্ত হয়েছেন।

৪) মদ্যপান: মদ্যপান অনেকে অভ্যাসবশত করেন। কারণ, দৈনিক ক্লান্তি এবং উদ্বেগ থেকে স্নায়ুকে শিথিল করে সুরা। কিন্তু মাত্রাতিরিক্ত মদ্যপান অবসাদে গড়াতে পারে। ব্যক্তি অবসাদে আক্রান্ত হলে সাধারণত তিনি বেশি মদ্যপান করে থাকেন। এ রকম পরিস্থিতিতে সতর্ক হওয়া উচিত।

৫) সমাজমাধ্যম: ২০২৩ সালে ‘সায়েন্স ডিরেক্ট’ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, যাঁরা অবসাদে আক্রান্ত, তাঁরা বেশি করে ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন। তার মধ্যে অন্যতম সমাজমাধ্যম। তাই অত্যধিক সমাজমাধ্যম ব্যবহার করা অবসাদের লক্ষণ হতে পারে। বিশেষ করে সমাজমাধ্যমে অন্যের সাফল্য বা জীবনযাত্রা মনের মধ্যে হতাশা তৈরি করতে পারে, যা পরোক্ষে অবসাদের দিকে গড়িয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী