ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ৫ শতাধিক পরিবারের দুর্ভোগ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৩৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৩৪:০১ অপরাহ্ন
লালপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ৫ শতাধিক পরিবারের দুর্ভোগ লালপুরে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ৫ শতাধিক পরিবারের দুর্ভোগ
টানা বৃষ্টিতে নাটোরের লালপুর উপজেলার সদর ইউনিয়নের বুধপাড়া ও জৈতবৈকী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

এছাড়া সড়ক ও বসতবাড়ির উঠানে সহ ঘরের মেঝেতে পানি ঢুকে পড়েছে। জলাবদ্ধতার কারণে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। আর সাপ সহ নানা ধরনের বিষাক্ত পোকার আতংকে দিন পার করছেন মানুষ। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। 

সরজমিনে, উত্তর লালপুর ও বুধপাড়া সহ জেতবৈকী গ্রামের সড়ক গুলি ডুবে হাঁটু পানি দেখা গেছে। ফলে ব্যটারি চালিত ভ্যান ও মোটরসাইকেলে যাতায়েতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া গ্রামীণ পাকা সড়ক গুলি ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। আর বাড়ীর আশে পাশে বৃষ্টির পানি থৈয় থৈয় করছে। এমনকি ঘরের মেঝেতে পানি উঠে গেছে। সাপ ও বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা ঘরের ভেতর ঢুকে পড়ছে। ফলে শিশু সহ সব বয়সের মানুষের মধ্যে আতংক বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। 

বুধপাড়া গ্রামের ৫ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ফাতেমা বলেন, আমাদের বাড়ীর উঠানে পানি থয়থয় করছে। আমি আমার ছোট ভাইকে নিয়ে খেলা করতে পারচ্ছি না। এবং আমার পায়ে চুলকানি হয়েছে। স্কুলে যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। 

একই গ্রামের লিমা খাতুন অশ্রু ভেজা চোখে বলেন, টানা বৃষ্টির জন্য আমার স্বামীর কোন কাজ নেই। খুব কষ্টে দিন যাচ্ছে কেউ কোন খোঁজ খবর নেই না। এছাড়া বৃষ্টির পানি আমাদের ঘরের মেঝো ডুবে গেছে। ঘরের ভিতরে সাপ এসে বিছনায় উঠছে। আতংকের মধ্যে আছি। 

জৈতবৈকী গ্রামের রমজান আলী বলেন, একটু বৃষ্টি হলে বাড়ীর আশে পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমনকি সড়ক গুলিতে হাটু পানি জমে থাকে। 

উত্তর লালপুর গ্রামের আশীষ কুমার সুইট বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী