ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পীরগঞ্জে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৭:২৫ অপরাহ্ন
পীরগঞ্জে কাভার্ড ভ্যান দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে স্কেভেটরের সংঘর্ষে চালক ও সহকারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়দরগাহ এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চালক বাইজিদ (২০)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে। সহকারী মুশফিক (২২) ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে।

বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। পথে বড়দরগাহ ফ্লাইওভার পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে ব্যবহৃত একটি স্কেভেটর রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্কেভেটরের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালক ও সহকারি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। 

ওসি ওমর ফারুক বলেন, ‘দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী