ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নুসরাত ফারিয়া অনলাইনে নিজে জুয়া খেলেন

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৫০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৫০:২২ অপরাহ্ন
নুসরাত ফারিয়া অনলাইনে নিজে জুয়া খেলেন নুসরাত ফারিয়া অনলাইনে নিজে জুয়া খেলেন
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের এ আদেশ দেন। একইসঙ্গে আদালত ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কিনা সে মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এ মামলায় নুসরাত এজাহারনামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আটক করা হয়।
 
আসামিপক্ষে বলা হচ্ছে, আসামি জননন্দিত, সুনাম ধন্য।

আমরা আরেকজন জন নন্দিক নায়ক ফেরদৌসকে খুজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। ওরাও ফ্যাসিস্টদের লোভে সরকারের আনুকূল্য পাওয়ার জন্য তাদের সহযোগী করে। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছে।

তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়। তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা  ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করছে। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন।
 
তিনি আরো বলেন, আসামি নুসরাত ফারিয়া অনলাইনে নিজে জুয়া খেলে। তিনি ভুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। এই নুসরাত ফারিয়া যুব সমাজকে নষ্ট করতে তিনি কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করে আসছে। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছে। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছে। তিনি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবে। 
 
এর আগে, রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী