ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে?

রাজশাহী আইন মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৫০:২৮ অপরাহ্ন
রাজশাহী আইন মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী আইন মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী রাজশাহী আইন মহাবিদ্যালয় (রাজশাহী ল কলেজ) ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি  অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক সফল মেয়র এবং মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।

কর্মসূচির শুরুতে এক সংক্ষিপ্ত মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের গাছ লাগানোর আগ্রহ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। একইসাথে, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও, জাতি গঠনে আইন শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।

পরে কলেজ চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির মূল কার্যক্রম শুরু হয়, যেখানে প্রধান অতিথি, কলেজ অধ্যক্ষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকগণ এবং এলএলবি প্রথম পর্বের শিক্ষার্থীদের মধ্যে মোঃ এম নাঈম, মোহাম্মদ আসিফ মাহমুদ, রওনক আরা জেসমিন, শামনাজ পারভিন প্রাচুর্য, মেহনাজ পারভীন সৌন্দর্য, সালমা, মুক্তা ও রুহুল আমিন।

এছাড়াও এলএলবি দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন: মাহমুদ মোর্শেদ ইভান, খালিদ হাসান বকুল, আলমগীর দেওয়ান শিশির, খন্দকার রুবায়েদ জামান আবির, ফয়সাল রহমান বাপ্পি, সেলিম রেজা, আরিয়া জান্নাত সাথী, জেসমিন আরা উর্মি এবং কলেজের সাবেক শিক্ষার্থী মশিউর রহমান ডিকেন্স সহ আরও অনেকে।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোঃ এম নাঈম পিয়ার এবং মাহমুদ মোর্শেদ ইভান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫