ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

লালপুরে প্রাইভেট কারে যুবককে গলা কেটে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:৩৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০২:৩৪:৪৭ অপরাহ্ন
লালপুরে প্রাইভেট কারে যুবককে গলা কেটে হত্যা লালপুরে প্রাইভেট কারে যুবককে গলা কেটে হত্যা
নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, রাত ১০টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলসংলগ্ন রাস্তার পাশে থেমে থাকা একটি প্রাইভেট কার থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

এ সময় দূর থেকে তাঁরা এগিয়ে এসে গাড়ির পাশে রাস্তায় গলা কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। নিহত সাইদুরের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, সাইদুর রহমান একজন পেশাদার গাড়িচালক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী