ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১০:০১ পূর্বাহ্ন
নগরীতে জুয়া খেলা অবস্থায়  ৬ জুয়াড়ি গ্রেফতার নগরীতে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়ি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৬জন জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মুকেশ সরকার (৪৫), মোঃ পলাশ (৪৫), পারভেজ (৪৫), মোঃ জাহাঙ্গীর আলাম (৫২), মোঃ জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫)। তাদের সকলের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায়। 

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে। 

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত সাড়ে তিনটায় সোনাদিঘি এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার করা হয়। 

এ ব্যপারে গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ