ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দেড় মাস বিরতির পর বড়পুকুরিয়ার নতুন কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০২:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০২:৫৭:১৩ অপরাহ্ন
দেড় মাস বিরতির পর বড়পুকুরিয়ার নতুন কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু দেড় মাস বিরতির পর বড়পুকুরিয়ার নতুন কোল ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু
প্রায় দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নতুন ১৪০৬ নম্বর কোল ফেইস থেকে গত শনিবার (৯ আগস্ট) সকালে পুনরায় কয়লা উত্তোলন শুরু হয়েছে।

খনির ১৩০৫ নম্বর কোল ফেইসের মজুদ শেষ হয়ে গেলে গত ২৩ জুন থেকে উত্তোলন বন্ধ রেখে নতুন ফেইসে যন্ত্রপাতি স্থাপনের কাজ শুরু হয়। প্রায় দেড় মাসের এই প্রস্তুতিমূলক কাজ শেষে শনিবার সকাল থেকে নতুন ফেইসের ভূগর্ভে উৎপাদন শুরু হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪০৬ নম্বর কোল ফেইস থেকে ৩ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ১৩০৫ নম্বর ফেইসে কয়লা উত্তোলন শুরু হয়ে ২৩ জুন পর্যন্ত মোট ৫ লাখ ১ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মোহাম্মদ জাফর সাদিক বলেন, নতুন ১৪০৬ নম্বর ফেইসে ওপেন আবকাট নির্মাণ এবং পুরোনো ফেইস থেকে যন্ত্রপাতি সরিয়ে মেইনটেন্যান্স শেষ করার পর

আজ থেকে উত্তোলন শুরু হয়েছে। শুরুতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে, পরে তা গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টনে উন্নীত হবে।

তিনি আরও জানান, বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লা মূলত পার্শ্ববর্তী ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে সরবরাহ করা হবে, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত রাখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী