ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী?

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৭:০৭ অপরাহ্ন
কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী? কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী?
ঘটা করে কান উৎসবের লাল গালিচায় পা রেখেছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক উৎসব মঞ্চ সহ্য হচ্ছে কই? প্রথম দিন থেকে একের পর এক পোশাক সমস্যায় জেরবার উর্বশী রৌতেলা। প্রথম দিন তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতা পাখি। দেখে চক্ষু চড়কগাছ সকলের। শুরু চর্চা। আন্তর্জাতিক মঞ্চে এ কী রকম পোশাক!

উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ ছবিতে ‘দাবিড়ি দিবিড়ি’ নেচে তিনি বিতর্কের শিরোনামে। চর্চা যেন আর পিছু ছাড়ছেই না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু কত ক্ষণ এ ভাবে হাত না নাড়িয়ে থাকা সম্ভব?

যত বার তিনি হাত নাড়িয়েছেন তত বার ছেঁড়া পোশাক প্রকাশ্যে। আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নও উঠেছে, উৎসব মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! এ তো গেল বিদেশি অভ্যাগতদের ব্যঙ্গ। নিজের দেশের লোকেরাও কি ছেড়ে কথা বলেছেন উর্বশীকে? একেবারেই না। কারও কটাক্ষ, “কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়!” কারও বিদ্রুপ, “প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না অভিনেত্রী!”

যাঁকে নিয়ে এত কথা তিনি কী জবাব দিয়েছেন? এখনও পর্যন্ত অভিনেত্রীর মুখে কুলুপ। সংবাদমাধ্যম, সমাজমাধ্যম— কোথাও কোনও জবাব দেননি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী