ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগমারায় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে হত্যা ! আসামী চঞ্চল গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৬:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৬:৩৭:৪৩ অপরাহ্ন
বাগমারায় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে হত্যা ! আসামী চঞ্চল গ্রেফতার বাগমারায় পুলিশের কাছ থেকে আসামী ছিনিয়ে হত্যা ! আসামী চঞ্চল গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশের উপর হামলা করে হত্যাকারী আসামী আমিরুল ছিনিয়ে গণপিটুনি দিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ চঞ্চল প্রামাণিককে (২৭), গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৯ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টায় বাগমারা থানাধীন দেউলিয়া চৌরাস্তার মোড় এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার প্রধান পলাতক আসামী মোঃ চঞ্চল প্রামাণিক (২৭), সে নওগাঁ জেলার আত্রাই থানার বামনী গ্রামের মৃত মাওলা বক্সের ছেলে। 

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত রাজ্জাক প্রামানিককে ধারালো ছুরি দিয়ে বুকের বা পাশে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে গণপিটুনি দিতে থাকে। পরে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে গিয়ে আসামীকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসার প্রস্তুতি গ্রহণকালে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন উত্তেজিত অবস্থায় দেখতে পায়।

ওই সময় তারা দলবদ্ধ হয়ে পুলিশ সদস্যদেরকে লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামীকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে সন্ধ্যা সোয়া ৭টায় জনতা রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে এলোপাথারি মারপিট করে ও মাথায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।

ওই দুই হত্যাকান্ডের ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর আসামীগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে গত ২০মে চট্টগ্রাম থেকে ২জন এবং গত ২ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন এবং ১৯ জুন নওগাঁর আত্রাই থেকে ১জন আসামীকে গ্রেফতার করে। অবশেষে শনিবার রাজশাহীর বাগমারা থানাধীন দেউলিয়া চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের অন্যতম পলাতক আসামী মোঃ চঞ্চল প্রামাণিককে গ্রেফতার করা হয়। 

রবিবার গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ