ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাগমারায় গাঁজাসহ মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডল গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৯:১৭ অপরাহ্ন
বাগমারায় গাঁজাসহ মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডল গ্রেফতার বাগমারায় গাঁজাসহ মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডল গ্রেফতার
রাজশাহীর বাগমারায় ১৫ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন মন্ডল (২৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

রোববার (১৮ মে) রাত ১২টার দিকে বাগমারা থানাধীন নামকান গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডল, সে রাজশাহী জেলার বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আইনুল মন্ডলের।

সোমবার (১৯ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহী মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, বাগমারা থানাধীন নামকান গ্রামের মোঃ আনোয়ার হোসেন মন্ডল-এর বসত বাড়ির মেইন গেটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও তার সঙ্গীয় ফোর্স রোববার রাত ১২টার সময় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে গ্রেফতার করে। এসময় তাকে তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি চটের বস্তার মধ্য হতে ১৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার মাদক কারবারী মোঃ আনোয়ার হোসেন মন্ডলের বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ