ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা চোখে দেখা হয়’, যৌনতা প্রসঙ্গে তমন্না

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:১০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:১০:২৯ অপরাহ্ন
‘সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা চোখে দেখা হয়’, যৌনতা প্রসঙ্গে তমন্না ‘সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা চোখে দেখা হয়’, যৌনতা প্রসঙ্গে তমন্না
সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা নজরে দেখা হয়। দাবি তমন্না ভাটিয়ার। পর্দায় তাঁর রূপে কুপোকাত অনুরাগীরা। তাঁর শরীরী হিল্লোল অন্য এক আবেশ তৈরি করতে পারে বলে মনে করেন অনুরাগীরা। ‘আজ কি রাত’ গানে নাচের পরে অনুরাগীদের কাছে তিনি হয়ে উঠেছেন স্বপ্নসুন্দরী। বাস্তবে তমন্না স্পষ্টবাদী। যে কোনও বিষয়ে খোলামেলা কথা বলতেই ভালবাসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না কথা বলেন যৌনতা নিয়ে।

অভিনেত্রীর মতে, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। তমন্না বলেন, “মানুষ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন একটি অদ্ভুত পদ্ধতি অবলম্বন করেন তাঁরা। আপনাকে লজ্জিত ও দোষী বোধ করানোর চেষ্টা করতে থাকেন তাঁরা। এঁরা সব সময়ে চান, যাতে আপনি নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।”

নিজের কাজের জন্য লজ্জিত হওয়া সবচেয়ে বড় ভুল বলে মনে করেন তমন্না। অভিনেত্রী যৌনতা প্রসঙ্গে বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত বোধ করাতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন। কী অদ্ভুত ভাবে, সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে আমরা লজ্জিত বোধ করি। কারণ আমাদের এই ভাবেই ভাবানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম! কিন্তু এটা তো জীবনেরই অঙ্গ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।”

উল্লেখ্য, গত বছর তমন্নার ‘আজ কি রাত’ ঝড় তুলেছিল অনুরাগীদের মধ্যে। তমন্না জানিয়েছেন, এই গান প্রকাশ হওয়ার পরে বহু মহিলা তাঁকে কুর্নিশ জানিয়েছেন সামান্য পৃথুল চেহারা প্রদর্শনের জন্য। সেই মহিলাদের কাছে নাকি তমন্না অনুপ্রেরণার কাজ করেছিলেন। যদিও তমন্না ভাবতেন, তিনি সেই সময়ে যথেষ্ট ছিপছিপে চেহারার অধিকারীই ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী