ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাকিস্তানের সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য: "ডুবে গেলে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ডুববো"

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:০৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:০৫:১৮ অপরাহ্ন
পাকিস্তানের সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্য: "ডুবে গেলে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ডুববো" ছবি: সংগৃহীত
পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সম্প্রতি তিনি এক বক্তব্যে পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন, "আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি দেখি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাবো।"এই মন্তব্যটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা শহরে এক অনুষ্ঠানে জেনারেল মুনির এই মন্তব্য করেন। ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের ২৫ কোটি মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে পড়তে পারে।

অনুষ্ঠানটি ট্যাম্পার অনারারি কনসাল আদনান আসাদের আয়োজনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১২০ জন প্রবাসী পাকিস্তানি উপস্থিত ছিলেন। সেখানে জেনারেল মুনির আরও বলেন, ভারত যদি সিন্ধু নদীর ওপর কোনো বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের চেষ্টা করে, তবে পাকিস্তান তা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দেবে।

তিনি ভারতকে একটি "হাইওয়েতে চলা মার্সিডিজ" এবং পাকিস্তানকে "কঙ্করে ভর্তি এক ডাম্প ট্রাক"-এর সঙ্গে তুলনা করে বলেন, "এখন এই ট্রাক যদি মার্সিডিজে ধাক্কা মারে, কে বেশি ক্ষতিগ্রস্ত হবে?"

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জেনারেল মুনিরের এই বক্তব্যকে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি হিসেবে দেখছেন। একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাটিতে দাঁড়িয়ে এমন আগ্রাসী মন্তব্য করায় অনেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নবগঠিত ঘনিষ্ঠ সম্পর্ককে এর কারণ হিসেবে মনে করছেন।

জেনারেল আসিম মুনির ২০২২ সালের ২৯ নভেম্বর থেকে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেনাপ্রধান হওয়ার আগে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে কোয়ার্টারমাস্টার জেনারেল এবং আইএসআই-এর মহাপরিচালক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী