ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:৫২ অপরাহ্ন
প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা ছবি: সংগৃহীত
প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের একটি গ্রামের বাসিন্দারা। স্পিলপ্লাটজ নামক এই গ্রামটিকে ব্রিটেনের অন্যতম প্রাচীন উপনিবেশ হিসেবে গণ্য করা হয়।

বিলাসবহুল জীবনযাপন এবং আধুনিক সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এই গ্রামের বাসিন্দারা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পোশাকবিহীন থাকেন। গ্রামটিতে ক্লাব, পাবসহ বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে এবং গ্রামবাসীরা উচ্চশিক্ষিত।

১৯২৯ সালে ইসেল্ট রিচার্ডসন নামে এক ব্যক্তির বাবা এই গ্রামটির সন্ধান পান এবং তখন থেকেই এখানে মানুষ বসবাস শুরু করে। এই গ্রামের বাসিন্দারা প্রকৃতিবাদী এবং তারা মনে করেন সৃষ্টিকর্তা মানুষকে যেভাবে তৈরি করেছেন, সেভাবেই থাকা উচিত। তাদের মতে, পোশাক পরা একটি লোকদেখানো ব্যাপার। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই গ্রামের এই অদ্ভুত সংস্কৃতি গড়ে উঠেছে, যা আজও পালিত হয়ে আসছে।

গ্রামের এই প্রথা শুধুমাত্র বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পর্যটকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কোনো পর্যটক এই গ্রামে থাকতে চান, তবে তাদেরও পোশাক ছাড়া থাকতে হয়, অন্যথায় থাকার অনুমতি মেলে না। তবে, অতিরিক্ত ঠান্ডার সময় কেউ চাইলে পোশাক পরতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। গ্রামের বাইরে গেলে বাসিন্দারা পোশাক পরেন, কিন্তু গ্রামে ফেরার সাথে সাথেই তা খুলে ফেলেন।

প্রথমদিকে এই সংস্কৃতির বিরোধিতা করা হলেও, এখন তা সবাই মেনে নিয়েছেন। এই গ্রাম এবং এর অদ্ভুত সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময় তথ্যচিত্রও নির্মিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী