ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৩৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৩৪:৩০ অপরাহ্ন
‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের গণস্বাক্ষর কর্মসূচি ছবি: সংগৃহীত
‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের বিচারের দাবিতে পাঁচ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনটির নেতারা জানান, সোমবার বিকেল বিকেল ৩টা পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত টুকিটাকি চত্বরে এই কর্মসূচি চলমান থাকবে। 

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যারা সহায়তা করেছে, সেই সব সন্ত্রাসী ও দুর্নীতিবাজ শিক্ষকদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে একাধিক কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বজনপ্রীতির কারণে কোনো পদক্ষেপ নেয়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করা হয়েছে, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।

তিনি আরও বলেন, এছাড়াও ক্লাস, হল ও ক্যাম্পাসেও আমাদের নেতাকর্মীরা শিক্ষার্থীদের মতামত গ্রহণ করবে। পরবর্তীতে তাদের মতামত নিয়ে সব বিভাগের দোসর যারা নিপীড়ন, নির্যাতনে জড়িত ছিলো, যারা নিষিদ্ধ ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছে, শুধুমাত্র সে সকল বিবেকহীন পশু ফ্যাসিস্ট শিক্ষকদের মুখোশ আমরা উন্মোচন করবো।

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সাবেক ২ উপ-উপাচার্য ও প্রক্টরসহ ২১ জন শিক্ষকের নাম প্রকাশ করে ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শাখা ছাত্রদল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন