ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:১৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:১৪:২৯ অপরাহ্ন
সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন সাংবাদিক নির্যাতনের বিচারের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচারও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে (১২ আগষ্ট) মঙ্গলবার উপজেলা পরিষদের মুলফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ২টি সাংবাদিক সংগঠন।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধবংস করার হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারী রজব আলী, বিএনপি পৌর সভাপতি শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, যুগ্ন সম্পাদক মনিরুজাম্মন মনি, গণঅধিকার পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি মামুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, শফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক খুরশিদ আলম শাওন, হুমায়ুন কবির, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, মোবারক আলী, ফারুক আহম্মদ, সাবেক সম্পাদক আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাব প্রতিনিধি বাদল, সিনিয়র সাংবাদিক নুরুল হক। 

সাংবাদিক একে আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি তারেক, সাংবাদিক মাহাবুব আলম, লেমন সরকার, আব্দুল জব্বার প্রমুখ।

উল্লেখ্য, প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানা, পীরগঞ্জ নাগরিক টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন সহ কয়েক জনের বিরুদ্ধে ৮ আগষ্ঠ থানায় একটি এজাহার ও পৃথক ৩টি জিডি হয়েছে। এরই প্রেক্ষিতে বক্তারা অভিযুক্তদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান, অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫