ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

লালপুরে সাবেক প্রতিমন্ত্রীর ৯ম মৃত্যু বার্ষিকী

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৫:২১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৫:২১:৩২ অপরাহ্ন
লালপুরে সাবেক প্রতিমন্ত্রীর ৯ম মৃত্যু বার্ষিকী লালপুরে সাবেক প্রতিমন্ত্রীর ৯ম মৃত্যু বার্ষিকী
বিএনপির বর্ষিয়ান নেতা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার রাতে লালপুর সদর বাজার মসজিদ ও গোপালপুর রেলগেট সংলগ্ন মাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

এছাড়া বিকেলে সাবেক প্রতিমন্ত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে উপজেলার গৌরীপুর সাবেক প্রতিমন্ত্রীর বাড়ী চত্বরে আলোচনা সভা হয়। 

এসময় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট ফিরোজ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান, মালোয়াশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাশার, যুবদলের নেতা শহিদুল ইসলাম, সাকিবুল আলম শোলভ, আ: সালাম ভুবন, এনামুল হক কালু প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২