ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৬:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৬:২৪:৪৭ অপরাহ্ন
নগরীতে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার ৩ নগরীতে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার পৃথক অভিযানে একটি চোরাই বাইসাইকেল ও একটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। 

বাইসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সাইফুল ইসলাম (২০) ও মো: সাইফুল ইসলাম (৩২)। বাইসাইকেল চুরির মামলার আসামি সাইফুল(২০) নাটোর জেলার সিংড়া থানার মির্জাপুর কলেজপাড়ার মো: শাহ আলমের ছেলে এবং ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুল(৩২) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আকবর আলীর ছেলে। চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তারকৃত মো: রায়হান (২৬) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মো: মতিউর রহমানের ছেলে। 

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী ১১ আগস্ট বেলা সোয়া ১১টায় কৃষি অনুষদের সামনে তার বাইসাইকেল রেখে ভিতরে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন বাইসাইকেলটি নেই। পরে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যারেজ গার্ডের মাধ্যমে জানতে পারেন, একজন চোরকে ভবনের গেটের সামনে আটক রাখা হয়েছে। 

শিক্ষার্থী সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে তার বাইসাইকেল চোর হিসেবে শনাক্ত করেন। চোর চুরির কথা স্বীকার করলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারপিট করে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাইফুল (২০) কে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে। 

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম অপর আসামিকে গ্রেপ্তার ও বাইসাইকেল উদ্ধারের অভিযান চালান। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী, চোরাই বাইসাইকেলটি দায়রা পার্ক এলাকার ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুলের কাছে বিক্রি করা করেছে। পরবর্তীতে ঐ দোকানে অভিযান চালিয়ে বাইসাইকেল উদ্ধারসহ ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ। 

অপরদিকে, এসআই মো: রওশন আলম ও তার টিম গতকাল ১১ আগস্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটি চলাকালে খবর পান যে, চন্দ্রিমা থানার জামালপুর ওলি বাবার মাজার গেটে এক বখাটে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে আঘাত করেছে। খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বখাটে রায়হানকে গ্রেপ্তার ও অস্ত্রটি জব্দ করেন। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, একইদিন রাত ৮টার দিকে ভুক্তভোগী তার বাড়িতে ফেরার পথে রায়হানের সঙ্গে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। ঐ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে রায়হান ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে সে চাইনিজ কুড়াল দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী