ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ০৮:৫৬:৫৫ অপরাহ্ন
চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার চারঘাট স্কুল ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার
রাজশাহীর চারঘাটে মোঃ মিনহাজ উদ্দিন (২০), নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (১১ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টায় চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মোঃ মিনহাজ উদ্দিন (২০), সে চারঘাট থানাধীন ইউসূফপুর সিপাইপাড়া এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে।

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, নিখোঁজ নাবালিকা ইউসূফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। সে স্কুলে যাওয়ার পথে মিনহাজ প্রতিনিয়ত নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলে যাওয়া-আসার সময় হুমকি ও প্রাণনাশের ভয়-ভীতি দেখাতো। বিষয়টি তার পরিবারকে জানা মিহাজের আরো ক্ষিপ্ত হয়ে ছাত্রীর ক্ষতি করার পায়তারা করে।

গত ৩০ জুলাই সকাল পৌনে ৯টায় স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী হতে রওনা হলে চারঘাট থানাধীন ইউসফপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে দুইজন আসামীর সহায়তায় মিনহাজ বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে বানেশ্বর দিকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা চারঘাট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ওই মামলায় রবিবার রাত সাড়ে ৩টায় ইউসূফপুর সিপাইপাড়া এলাকা থেকে অপহরণকারী মিনহাজকে গ্রেফতার এবং অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে  অপহরণকারী মিনহাজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ