ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ চোর

  • আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:৫৭:৩১ অপরাহ্ন
নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ চোর নগরীর শাহমখদুম থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ চোর
রাজশাহী মহানগরীতে পৃথক দুই স্থানে অভিযানে চালিয়ে চোরাই জানালার গ্রিল ও রড উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১০ আগস্ট দিনগত রাত সোয়া ৩ টা থেকে শুরু করে  সোমবার ১১ আগস্ট সকাল সোয়া ৯ টা পর্যন্ত নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো: জানালার গ্রিল চুরির অভিযোগে আসামি শরিফুল ইসলাম (২৪), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা মালদা কলোনীর মোঃ জনি মিয়ার ছেলে, মোঃ ইয়ামিন (২৩), সে একই থানার কয়েরদাড়া লেকেরধার এলাকার মোঃ আলমের ছেলে ও মোঃ আশিক (২০), সে  কয়েরদারা লেকসিটি এলাকার মৃত টুলুর ছেলে। 

রড চুরির অভিযোগে গ্রেফতার মোঃ এমরান হোসেন ইমরান (২৫), সে রাজশাহীর তানোর থানার গোল্লাপাড়ার মোঃ ফজর আলীর ছেলে।

মঙ্গলবার দিনগত রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার টিটিসির এক নিরাপত্তা কর্মী গত ০৮ আগস্ট বিকাল সাড়ে ৬ টায় টিটিসির কোয়ার্টার থেকে কয়েকজন চোর লোহার তৈরি বেলকুনি ও জানালার গ্রিল চুরি করে নিয়ে যেতে দেখতে পান। সে চোর বলে চিৎকার করে। তার চিৎকার শুনে টিটিসির শিক্ষার্থীরা চোর শরিফুলকে চোরাই বেলকুনি ও জানালার গ্রিনসহ আটক করে। অন্য আসামি পালিয়ে যায়। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোর শরিফুলকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি), মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই সুভাষ চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন। 

গ্রেফতারকৃ শরিফুরকে জিজ্ঞাসাবাদে থানা পুলিশ পলাতক চোর ইয়ামিন ও আশিকের জড়িত থাকার কথা জানতে পারেন। এরপর গত ১০ আগস্ট দিনগত রাত সোয়া ৩টায় শাহমখদুম থানা পুলিশের ওই দল বোয়ালিয়া থানার কয়েরদাড়া লেকের ধার থেকে আসামি ইয়ামিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ইয়ামিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন ভোর সোয়া ৪ টায় আশিককে কয়েরদারা লেকসিটি তার নিজ বাড়ি থেকে আসামি আশিককে গ্রেফতার করা হয়।  

অপরদিকে, সোমবার ১১ আগস্ট সকাল সোয়া ৯ টায় শাহমখদুম থানার পবা নতুনপাড়ার এক নির্মাণাধীন বাড়ি থেকে রড চুরির সময় জনতা চোরাই রডসহ এক চোরকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রড চোর এমরানকে গ্রেফতার করে এসআই মোঃ আব্দুল জলিল ও সঙ্গীয় ফোর্স।

উল্লেখ্য, গ্রিল চুরির অভিযোগে গ্রেফতার ইয়ামিনের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে এবং রড চুরির অভিযোগে গ্রেফতার আসামি এমরানের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫