ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুমন র‍্যাবের হাতে আটক

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১২:৫৩:৩৮ পূর্বাহ্ন
পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুমন র‍্যাবের হাতে আটক পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী সুমন র‍্যাবের হাতে আটক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০গ্রাম হেরোইনসহ মোঃ সুমন আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে পুঠিয়ার সুবর্ণপাড়া এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত সুমন আলী পুঠিয়ার সুবর্ণপাড়া গ্রামের মোঃ মেহের আলীর ছেলে এবং সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব । 


মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি দল জানতে পারে, সুমন আলী তার নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখেছে। এই খবরের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে শোবার ঘরের খাটের ওপর বালিশের নিচ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

র‍্যাব আরও জানায়, সুমন দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন- হেরোইন, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেন্সিডিল অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিক্রি করে আসছিল। সে নিজেও একজন মাদকসেবী।

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ