ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

নগরীতে গাঁজাসহ মো: জহুরুল ইসলাম গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৩:১৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৩:১৪:০২ অপরাহ্ন
নগরীতে গাঁজাসহ মো: জহুরুল ইসলাম গ্রেফতার নগরীতে গাঁজাসহ মো: জহুরুল ইসলাম গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ৭৫০ গ্রাম গাঁজাসহ মো: জহুরুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মো: জহুরুল ইসলাম (৪০) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার দেওয়ানপাড়া এলাকার মো: আব্দুর রাজ্জাকের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, কাটাখালী থানার দেওয়ানপাড়া এলাকায় একটি বসত বাড়ির সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ২টায় সেখানে অভিযান চালিয়ে জহুরুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ হতে ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

গ্রেপ্তার মো: জহুরুল ইসলামের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫