ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দাবি পূরণে সরকারকে এক মাস বেঁধে দিলেন শিক্ষকরা

  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
দাবি পূরণে সরকারকে এক মাস বেঁধে দিলেন শিক্ষকরা ছবি: সংগৃহীত
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় দিলো ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা।

বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেসক্লাবের সামনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হবে। তাতেও দাবি পূরণ না হলে ১২ অক্টোবর থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।’

দেলাওয়ার হোসেন জানান, মন্ত্রণালয় এরইমধ্যে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ বাড়ানোর জন্য ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে এবং তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছে। তবে সব দাবি একবারে পূরণ করা সম্ভব নয়। তাই বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা পূরণের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।
 
তিনি আরও বলেন, ‘বাড়িভাড়া ২০ শতাংশ বাড়িয়ে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। আমরা বাড়িভাড়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। দাবিগুলো পূরণে অর্থ মন্ত্রণালয়ে ডিউ লেটার না পাঠানো হলে আমরা নতুন কর্মসূচিতে যাব।’

এর আগে দুপুরে শিক্ষা জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেননি শিক্ষকরা। পদযাত্রার পরিবর্তে পুলিশের সহায়তায় শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী