ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে রাজশাহীর ১০ ওয়ার্ডে মশা নিধনে ফগার স্প্রে ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪ ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯

সোবহানের দুর্নীতি; রাবি প্রশাসনের অসহযোগিতায় বিলম্ব হচ্ছে দুদকের তদন্ত

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৫০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৯:৫০:৪৩ অপরাহ্ন
সোবহানের দুর্নীতি; রাবি প্রশাসনের অসহযোগিতায় বিলম্ব হচ্ছে দুদকের তদন্ত সোবহানের দুর্নীতি; রাবি প্রশাসনের অসহযোগিতায় বিলম্ব হচ্ছে দুদকের তদন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান তার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফলে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি। এছাড়াও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের স্বার্থে সোবহানের বিষয়ে জানতে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দিয়েও সহযোগিতা পাননি দুদক। ফলে সোবহানের দুর্নীতি বিষয়ক তদন্তের কাজ বিলম্ব হচ্ছে বলে জানান দুদকের তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, বারবার তথ্য চেয়েও সহযোগিতা না পাওয়ায় দুদকের ধারায় রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নামে যেকোনো সময় মামলা হতে পারে। দুদকের ১৯ এর ৩ ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে তথ্য চেয়ে সহযোগিতা না পেলে তার নামে মামলা করতে পারবে দুদক।

এদিকে সোবহানের দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানকে দলনেতা করে আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করেছে দুদক।

দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আব্দুস সোবহানের দুর্নীতির তথ্য ও রেকর্ডপত্র সরবরাহের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েক দফায় প্রেরণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে অনুসন্ধানের কাজ বিঘ্নিত ও বিলম্বিত হচ্ছে।

এইদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আব্দুস সোবহানের যেসব তথ্য চান দুদক:
১. প্রফেসর এজাজুল হক এর নেতৃত্বে গঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী'র "পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি)"প্রকল্পের তিন কোটি টাকা অনিয়মের প্রমাণ পাওয়া সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি। উক্ত তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সমূহের বিস্তারিত বিবরণ ও রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।

২. আব্দুস সোবহানের মেয়াদ শেষে ৩৪ কোটি ৬১ লক্ষ টাকা ঘাটতি সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি। তাঁর কর্মকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের খাত ভিত্তিক আয় ও ব্যয়ের বিবরণী (অর্থ বছর ভিত্তিক)।

৩. সোবহানের মেয়ে সানজানা সোবহান, প্রভাষক রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জামাতা এ টি এম সাহেদ পারভেজ এর এন আই ডি/স্মার্ট কার্ডের ফটোকপি।

৪. মো. আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পূর্বের এবং পরের কর্মকর্তা/কর্মচারী নিয়োগ বিধিমালার সত্যায়িত ফটোকপি।

৫. সোবহানের এর ব্যক্তিগত নথির সত্যায়িত ফটোকপি।

৬. আব্দুস সোবহান এর সময়ে গৃহীত প্রকল্পের নাম, প্রাক্কলিত টাকার পরিমাণ, প্রাপ্ত টেন্ডারের সংখ্যা, টেন্ডার আহ্বানের পদ্ধতি, কার্যাদেশ প্রদ্দত্ত টাকার পরিমাণ, পরিশোধিত টাকার পরিমাণ,
ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা,প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, পদবী ও তাদের স্ব দায়িত্ব সকল ডকুমেন্ট এর ফটোকপি।

এ বিষয়ে অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আমরা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছি কিন্তু কোনো ধরনের তথ্য তাদের কাছ থেকে পাইনি। ফলে সোবহানের তদন্তের কাজ বিলম্ব হচ্ছে। আমরা আবারও দেখবো যদি তথ্য না পাই তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে দুদক। 

বিশ্ববিদ্যালয়ের কাছে দুদকের চিঠি এসেছে কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, "দুদক কর্মকর্তাদের সাথে কথা হয়েছে আমার। তবে তারা যেসকল তথ্য চেয়েছেন তারমধ্যে কিছু তথ্য দিতে পেরেছি এবং অনেক তথ্যই আমাদের কাছে নেই যার ফলে আমরা সময় নিয়েছি।"

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, দুদকের একজন কর্মকর্তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমার কাছে এসেছিলেন। দুদক যেসকল তথ্য আমাদের কাছে চাইবে সে সকল ধরনের তথ্য দেওয়ার জন্য আমি বলে দিয়েছিলাম। কিন্তু কেন দেয়নি সেই বিষয়টি আমার জানা নেই। আমি এখনি খোঁজ নিচ্ছি কেন তাদেরকে তথ্য দেওয়া হয়নি?

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪

নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪