ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ট্রেনের হর্ন শুনেও নড়ল না দুই বোন! ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন দু’জনেরই দেহ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০১:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০১:৩৬:১১ অপরাহ্ন
ট্রেনের হর্ন শুনেও নড়ল না দুই বোন! ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন দু’জনেরই দেহ প্রতিকী ছবি
রেললাইনে হাত ধরে দাঁড়িয়েছিল দুই বোন। সামনে থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি ট্রেন। দুই কিশোরীকে দেখে চালক হর্নও বাজান। কিন্তু দুই বোন সরেনি। ট্রেনের ধাক্কায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় তাদের দেহ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার শিকোহাবাদে। মৃত দুই কিশোরীর নাম রশ্মি যাদব এবং মুসকান বলে জানা গিয়েছে। সম্পর্কে খুড়তুতো দুই বোন উত্তরপ্রদেশের মাখনপুর থানার জেবদার বাসিন্দা ছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় রশ্মি এবং মুসকান। রেললাইনে গিয়ে দাঁড়ায় তারা। সেই সময় ওই লাইন দিয়ে যাচ্ছিল নেতাজি এক্সপ্রেস। দুই কিশোরীকে দেখে বার বার হর্ন বাজান ট্রেনের চালক। কিন্তু তা শুনেও তারা লাইন থেকে সরেনি। চালকও ট্রেন থামাতে পারেননি। ফলে ট্রেন এসে দুই কিশোরীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। খবর পেয়ে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দু’টি উদ্ধার করেন। দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রশ্মির ভাই মোহিত যাদবকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

সংবাদমাধ্যম ‘অমর উজালা’র প্রতিবেদন অনুযায়ী, জিআরপি শিকোহাবাদ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক হরিশ কুমার যাদব জানিয়েছেন, মঙ্গলবার খুড়তুতো দুই বোন রাগের বশে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মাখনপুর রেলওয়ে ইয়ার্ডের কাছে চলে যায় তারা। এর পরেই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় দুই বোনের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও তিনি জানিয়েছেন।

পুলিশ আরও জানিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা সত্ত্বেও ওই দুই কিশোরীর পরিবার তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করেছে। পরিবারের সদস্যদের দাবি, কেন দুই বোন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তা তাঁদের জানা নেই। বিষয়টি আত্মহত্যা কি না তা নিয়েও মুখ খুলতে রাজি হননি মৃতাদের পরিবারের সদস্যেরা। বিষয়টি বিস্তারিত ভাবে খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী