ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করাচিতে! মৃত্যু অন্তত তিন জনের, আহত ৬০

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:০০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:০০:৫৪ অপরাহ্ন
শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করাচিতে! মৃত্যু অন্তত তিন জনের, আহত ৬০ শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করাচিতে! মৃত্যু অন্তত তিন জনের, আহত ৬০
শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদ্‌যাপনের সময়ই পাকিস্তানের করাচিতে ঘটল বিপদ। গুলি লেগে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। আহত ৫০-এর বেশি। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ়’ সূত্রে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছিল করাচির বিভিন্ন জায়গা। সকলেই নিজেদের মতো করে দিন পালনের পরিকল্পনা করেছেন। রাতে পরিবারের সঙ্গে সেই উদ্‌যাপন দেখতে বেরিয়েছিল আজ়িজ়াবাদের আট বছরের এক শিশু। হঠাৎই গুলি তার শরীর ফুঁড়ে বেরিয়ে যায়। লুটিয়ে পড়ে রাস্তাতেই। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে ওই শিশুর পরিবার। তবে দ্রুত রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কোরাঙ্গি এলাকাতেও একই কারণে স্টিফেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুধু আজ়িজ়াবাদ বা কোরাঙ্গি নয়, করাচির বিভিন্ন জায়গায় শূন্যে গুলি ছুড়ে উদ্‌যাপনের ঘটনা প্রকাশ্যে এসেছে। আর উদ্‌যাপনের সময় গুলি লেগে আহত হয়েছেন অনেকে। উদ্ধারকারী দল বিভিন্ন এলাকা থেকে আহতদের উদ্ধার করছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করানো হচ্ছে বলে দাবি ‘জিও নিউজ়’-এর প্রতিবেদনে।

করাচি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছি, কে বা কারা এই ঘটনার নেপথ্যে জড়িত, তাঁদের খোঁজ চলছে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের ধরা হচ্ছে। এখনও পর্যন্ত ২০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

শূন্যে গুলি ছুড়ে উদ্‌যাপনের ঘটনা করাচিতে নতুন নয়। ‘জিও নিউজ়’-এর প্রতিবেদন অনুযায়ী গত বছর স্বাধীনতা দিবসে একই কারণে অন্তত ৯৫ জন আহত হন। শুধু স্বাধীনতা দিবস নয়, যে কোনও উৎসবে এ ধরনের উদ্‌যাপন হয় করাচিতে। চলতি বছরের জানুয়ারিতে নতুন বছর উদ্‌যাপনের সময় গুলি লেগে অন্তত ৪২ জনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী