ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০২:৩৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০২:৩৫:৪৬ অপরাহ্ন
হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে: ধর্ম উপদেষ্টা ছবি: সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হজ ব্যবস্থাপনার কোনো পর্যায়ে ঘুষের লেনদেন হলে জড়িত ব্যক্তিদের ফাঁসিতে ঝোলানো হবে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়, যা আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে। 

ধর্ম উপদেষ্টা বলেন, "আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে মন্ত্রণালয় থেকে শুরু করে আশকোনা ক্যাম্প পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তা-কর্মচারী ঘুষ নিলে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে।" এই বিষয়ে তিনি হজ এজেন্সিগুলোর সহযোগিতা কামনা করেন। 

ড. খালিদ হোসেন আরও জানান, উড়োজাহাজের ভাড়া কমানোর জন্য সরকার কাজ শুরু করেছে এবং এ সংক্রান্ত আলোচনায় হাবের প্রতিনিধিদেরও রাখা হবে যাতে তারা তাদের মতামত জানাতে পারেন।

তিনি গত হজের কিছু অনিয়মের কথা উল্লেখ করে বলেন, কয়েকটি এজেন্সি যাত্রীদের মাধ্যমে জর্দা ও তামাকের মতো নিষিদ্ধ বস্তু সৌদি আরবে পাঠানোর চেষ্টা করেছে, যা দেশের জন্য লজ্জার। এছাড়া, এক এজেন্সি মালিকের বিরুদ্ধে একজন হজযাত্রীকে দিয়ে স্বর্ণ পাচারের চেষ্টার অভিযোগও তুলে ধরেন তিনি। এসব কর্মকাণ্ড দেশের সুনাম ক্ষুণ্ণ করছে বলে তিনি মন্তব্য করেন। 

এর আগে, হজ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে সরকার প্রায় ৫০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বলে ধর্ম বিষয়ক উপদেষ্টা জানিয়েছিলেন। তিনি বলেন, যারা বিভিন্নভাবে অনিয়মের সঙ্গে জড়িত তাদের শাস্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী