ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রবিন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:০৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:০৪:৫৪ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রবিন গ্রেপ্তার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ রবিন গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫ হাজার আশি টাকা সহ মো: আল-আমিন ওরফে রবিন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ৯টায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো: আল-আমিন ওরফে রবিন (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার আলমগীরের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, নগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় রবিন তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় ডিবি’র এসআই রিমন হোসাইন ও তার সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ হতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫ হাজার আশি টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার মো: আল-আমিন ওরফে রবিনের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫