ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৬ মাসে ১০ কেজি ওজন ঝরান দিব্যাঙ্কা ! কিন্তু কী ভাবে ?

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৫:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৫:১৬:১১ অপরাহ্ন
৬ মাসে ১০ কেজি ওজন ঝরান দিব্যাঙ্কা ! কিন্তু কী ভাবে ? ৬ মাসে ১০ কেজি ওজন ঝরান দিব্যাঙ্কা ! কিন্তু কী ভাবে ?
মুম্বইয়ের টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। এক সময়ে দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘ দিন হুইলচেয়ারে কাটাতে হত তাঁকে। অচল শরীরে মেদ জমতে জমতে ওজন বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। তবে দৃঢ় সংকল্প, নিয়মিত নৃত্য অনুশীলন, সঠিক খাওয়াদাওয়া এবং ব্যায়ামের সাহায্যে মাত্র ছ’মাসে তিনি প্রায় দশ কেজি ওজন কমাতে সক্ষম হন। দিব্যাঙ্কার মতো সারা দিনের রুটিন মেনে চললে আপনিও উপক়ৃত হতে পারেন। তিনি নিজেই এই রুটিন প্রকাশ করেছেন।

খাদ্যাভ্যাস

দিনের শুরু- প্রতি দিন ভোরে তিনি এক গ্লাস সব্জির রস খেয়ে দিন শুরু করতেন। সকালের নিয়ম থেকে এটি বাদ যেত না। এই রস সারা দিনের জন্য শরীরকে সতেজ রাখত এবং হজমের প্রক্রিয়াকে সক্রিয় করত।

প্রাতরাশ- সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে প্রাতরাশ সেরে ফেলতেন দিব্যাঙ্কা। পাতে থাকত, টাটকা ফল কিংবা তেল ছাড়া বানানো প্যানকেক। তাঁর বিপাকক্রিয়া নাকি খুব সক্রিয় নয়, তাই খাওয়াদাওয়া নিয়ে তিনি একটু বেশি সতর্ক।

মধ্যাহ্নভোজ- দুপুরে তিনি সাধারণত ঘরে তৈরি খাবারই খেতেন। পনির ও সব্জি দিয়ে বানানো র‍্যাপ তাঁর খাদ্যতালিকার অংশ ছিল।

সান্ধ্যকালীন স্ন্যাক্স- তেল ছাড়া সব্জির কাটলেট, চিনি ছাড়া স্যুপ অথবা ছোট ছোট চিজ়ের টুকরো খেতেন। শুটিংয়ের ব্যস্ত দিনেও এই অভ্যাসে কোনও ব্যাঘাত ঘটত না।

নৈশভোজ- রাতের খাবার সব সময় হালকা। সন্ধ্যা সাড়ে ৭টার আগেই নৈশভোজ সেরে ফেলতেন। অতিরিক্ত ভাত, চিনি ও কার্বোহাইড্রেট এড়িয়ে চলতেন, কারণ এগুলি তাঁর ওজন বৃদ্ধির অন্যতম কারণ ছিল। পাশাপাশি কার্বোহাইড্রেট ভাল করে হজমও হত না দিব্যাঙ্কার। তবে সপ্তাহে এক দিন তিনি পছন্দের খাবার খাওয়ার সুযোগ দিতেন নিজেকে। যাতে বঞ্চিত হতে হতে অবসাদ না গ্রাস করে।

ওজন কমানোর যাত্রায় নাচ ছিল তাঁর প্রধান সঙ্গী। ‘নাচ বালিয়ে সিজ়ন ৮’ অনুষ্ঠানে অংশ নেওয়ার ফলে নিয়মিত নাচের চর্চা চলত। আর তাই দ্রুত ফিটনেস ফিরিয়ে আনতে সুবিধা হয়েছিল। এ ছাড়া কার্ডিয়ো, ভারোত্তোলন, শক্তি বাড়ানোর ব্যায়াম, যোগব্যায়াম ও মিশ্র মার্শাল আর্টস ছিল তাঁর নিয়মিত রুটিনের অংশ। ব্যায়াম ও ফিটনেসে নিজেকে অনুপ্রেরণা দিতে স্বামী অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে মিলে অনুশীলন করতেন। এই সঙ্গ মনের খেয়াল রাখার জন্য অত্যন্ত জরুরি। আর এর ফলে ওজন ঝরার যাত্রাও সুন্দর হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী