ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৮:১৬ অপরাহ্ন
হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা হজযাত্রীদের প্রতি সৌদি সরকারের বিশেষ নির্দেশনা
পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিশ্বের লাখ লাখ মুসলিম। হজযাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে হজযাত্রীদের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বিশ্রাম না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৮ মে) এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে।
 
হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত স্থানগুলোর প্রতি সম্মান দেখালে হজের ব্যস্ততম সময়ে ঝুঁকি কমবে এবং সহজে চলাচলের ধারাবাহিকতা বজায় থাকতে সহায়তা করবে। এ জন্য হজযাত্রীদের তাঁবু ও আবাসন হোটেলের মতো বিশ্রামের নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বিশ্রাম না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন প্রাঙ্গণে এবং লোকজনের চলাচলের পথের মতো ভিড়পূর্ণ জায়গায় শুয়ে পড়লে বিপজ্জনক জট তৈরি হয়। এতে হজযাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সংকটময় পরিস্থিতিতে জরুরি পরিষেবা দলগুলোর তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার সক্ষমতা ব্যাহত হয় বলে উল্লেখ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

কারণ, বিভিন্ন প্রাঙ্গণে ও লোকজনের চলাচলের পথের মতো ভিড় এলাকায় শুয়ে পড়লে বিপজ্জনক জট তৈরি হয়। এতে হজযাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সংকটময় পরিস্থিতিতে জরুরি পরিষেবা দলগুলোর তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া সক্ষমতা ব্যাহত হয় বলেও উল্লেখ করেছেন সৌদি আরব কর্তৃপক্ষ।

এদিকে পৃথক নির্দেশনায় হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের সঙ্গে দিনের বেলা ছাতা রাখার অনুরোধ জানিয়েছে। কারণ তা তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোক থেকে বাঁচতে সহায়তা করবে।
 
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজের কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে ৫ লাখ ৫৪ হাজার ৫৭৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে।

এদিকে চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০ হাজার ৩১৭ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। আগামী ৩১ মে হজের ফ্লাইট শেষ হতে যাচ্ছে।

হজ শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে যা শেষ হবে ১০ জুলাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী