ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর মতিহারে চিরকুট লিখে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৪:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৪:২৩:০৭ অপরাহ্ন
নগরীর মতিহারে চিরকুট লিখে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা নগরীর মতিহারে চিরকুট লিখে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা
রাজশাহী নগরীর মতিহারে ঋণের দায়ে এবং খাওয়ার অভাবে চিরকুট লিখে দুই সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার পবা থানার বামনশেখর এলাকায় গভীর রাতের কোন এক সময় এ হতাহতের ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন, মোঃ মিনারুল ইসলাম (৩৯), তিনি নগরীর মতিহার থানার বামনশেখর এলাকার মোঃ রুস্তম আলীর ছেলে, তার স্ত্রী মনিরা বেগম (৩৮), ছেলে মোঃ মাহিন আলী (১৪) ও মেয়ে মিথিলা খাতুন। 

চিরকুটে মিনারুল লিখেছেন, আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না।আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক।

তিনি জানান, খবর পেয়ে শুক্রবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শণ করেছেন আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান। এছাড়া আরএমপি পুলিশের বিভিন্ন জোনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।  

তিরি আরও বলেন, নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

 ব্যপারে থানা একটি (ইউডি) অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ